রাজভবনে কেন বিধায়করা শপথ নেবেন? প্রশ্ন তুললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
বিধানসভার দুই বিধায়কের শপথগ্রহণ কবে হবে? সেই বিষয়ে রাজভবন থেকে কোনও বার্তা বিধানসভায় এসে পৌঁছায়নি। সোমবার পরিষ্কার জানিয়ে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে এদিন দেখা করতে যান বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
সংবিধান অনুযায়ী কাজ করা হবে। তার বাইরে যাওয়ার তো কোনও ব্যাপার নেই৷ আমি সংবিধান মেনে কাজ করব। পরিষ্কার এদিন বলেন স্পিকার। শুধু তাই নয়, রাজ্যপাল যাতে বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করায়। সেই অনুরোধও তিনি সাংবাদিকদের মাধ্যমে রাজ্যপালের কাছে রাখলেন।

রাজ্যপাল সিভি আনন্দ বোস দুই বিধায়ককে রাজভবনে শপথ বাক্য পাঠ করাতে চান। আগামী ২৬ জুন রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এই বার্তা রাজভবন থেকে দেওয়া হয়েছে বিধায়কদের কাছে। সায়ন্তিকা রাজভবনে শপথ নিতে চান না। দুই বিধায়কই বিধানসভায় শপথ নিতে চান। তাই নিয়ে রাজভবনের সঙ্গে সংঘাত দেখা দিয়েছে।
" শপথ গ্রহণে বিধানসভার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেহেতু তিনি নির্বাচিত হয়েছেন, তিনি বিধানসভার সদস্য হবেন। তিনি তো রাজভবনের সদস্য হবেন না। রাজ্যপাল কেন এটা বুঝতে চাইছেন না। এটা আমার মাথায় ঢুকছে না।" জোর গলায় বললেন সিভি আনন্দ বোস।
" বিধানসভার তরফ থেকে প্রোটোকল মেনে রাজভবনে সব বার্তা পাঠানো হয়েছে। বিধানসভা তার কাজ সম্পূর্ণ করে ফেলেছে। রাজ্যপালের উচিত ছিল, দ্রুত তার সেই বিষয়ে রিয়াক্ট করা। কেন রাজ্যপাল চুপ করে বসে রয়েছেন, সেটাও আমরা জানি না।" দাবি করেছেন বিধানসভার স্পিকার। এই ঘটনা দুঃখজনক বলেও, জানিয়েছেন তিনি।
জগদীপ ধনকরের সঙ্গেও শুরুর দিকে সমস্যা তৈরি হয়েছিল। তবে পরের দিকে এগুলি সংশোধন করে নিয়েছিলেন তিনি। মহারাষ্ট্র অনুষ্ঠানে জগদীপ ধনকরের সঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায়ের দেখা হয়েছিল। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়েছেন। নিজে থেকেই কথা বলতে এসেছিলেন। এ কথা জানান স্পিকার।
বিধায়করা রাজভবনে শপথগ্রহণ করবেন কী না, এটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত ব্যাপার। জানিয়ে দিলেন বিমান বন্দ্যোপাধ্যায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications