সংক্রমণের শীর্ষে কলকাতা, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৫২১, মৃত ১৩

লকডাউন শিথিল হতে এই মাসের গোড়া থেকেই ক্রমেই করোনা সংক্রমণের পরিমাণ বাড়ছে বাংলা জুড়ে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৫২১ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। নতুন করে মত্যু হয়েছে ১৩ জনের। অন্যদিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২৫৪ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা কবল থেকে রেহাই পেয়েছেন ১০ হাজার ৭৮৯ জন। পাশাপাশি অবশ্য সুস্থতার হারও অনেকটাই বেড়েছে।

একনজরে দেখে নিন পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি

এদিকে গোটা রাজ্যের হাসপাতাল গুলিতে গত ১১ই জুন ডিসচার্জ রেট ছিল যেখানে ৪০.৫১ শতাংশ বর্তমানে তা বেড়ে হয়েছে ৬৪. ৫৬ শতাংশ। এদিকে বর্তমানে কলকাতায় মোট করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ হাজার ৯২০। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৮৯৫),হাওড়া (৬৮৯), দক্ষিণ ২৪ পরগনা (৪৭৩), হুগলি (২২০)। এছাড়া বর্তমানে গোটা রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২৯। শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পাশাপাশি করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২৫৪ জন। এদিকে শনিবার ৯ হাজার ৫৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪ লক্ষ ৫৮ হাজার ৩৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানা যাচ্ছে। একইসাথে নতুন ঘোষণার সাথে সাথে গোটা রাজ্যে অনেকটাই বেড়েছে করোনা হাসপাতালের সংখ্যা। বর্তমানে গোটা রাজ্যে মোট ৭৮টি কোভিড হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ২৫। পাশাপাশি বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৩। মোট কোভিড বেডের সংখ্যা ১০ হাজার ৪৭২।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+