Mamata Banerjee:ভারতের নাগরিক না হলে ভোটার কার্ড, প্যান কার্ড হচ্ছে কী করে? নাগরিকত্ব ইস্যুতে সওয়াল মমতার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিকত্ব বিল নিয়ে জোর সওয়াল করে গিয়েছেন। দেশে এনআরসি ও সিএএ চালু করা হবে। জোড় গলায় এমনই বক্তব্য রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারই পাল্টা বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশের নাগরিক না হলে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড হচ্ছে কীভাবে?

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন। দেগঙ্গায় কর্মিসভা করলেন তিনি। সেখানেই একাধিক বিষয়ে বক্তব্য রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উন্নয়নমূলক প্রকল্পে মানুষকে কী করে সাহায্য করা হচ্ছে। তার খতিয়ান দেন। পাশাপাশি আগামী দিনের পরিকল্পনা সম্পর্কেও বার্তা দিয়েছেন তিনি।

Mamata Banerjee

লোকসভা ভোটের আগে ফের নাগরিকত্ব ইস্যু মাথাচাড়া দিয়েছে। মতুয়া সম্প্রদায় এখনও এই বিষয় নিয়ে দ্বিধাবিভক্ত। বৃহস্পতিবার মতুয়া সম্প্রদায়ের এলাকাতেই প্রায় পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব বিষয় নিয়ে ফের সওয়াল তুলেছেন মুখ্যমন্ত্রী। নাগরিকত্ব বিল আসলে বিজেপির একটি কৌশল। সে কথাও তিনি বুঝিয়েছেন।

এনআরসি, সিএএ নিয়ে প্রচার করছে বিজেপি। এদেশে নাগরিকত্ব আইন হবেই। এই দাবি খোদ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন মুখ্যমন্ত্রী ফের নাগরিকত্ব ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছেন সভায়। এই দেশের নাগরিক সকলে। পরিচয়পত্র রয়েছে সাধারণ মানুষের। আধার কার্ড, প্যান কার্ড তৈরি হচ্ছে। দেশের নাগরিক না হলে এইসব কীভাবে তৈরি করা হচ্ছে? এই প্রশ্ন তিনি করেছেন।

শুধু তাই নয় উদ্বাস্তুদের জন্য পাট্যাভিলি হচ্ছে তাদের স্থায়ী ঠিকানার বন্দোবস্ত করছে রাজ্য সরকার ইতিমধ্যেই পাট্টা বিলি শুরু করা হয়েছে উদ্বাস্তুদের জন্য এই রাজ্য সরকার সব সময় চিন্তা ভাবনা করছে মঞ্চ থেকে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী।

মতুয়া ভোট ব্যাঙ্ক নিয়েও রীতিমতো ঠান্ডা লড়াই রয়েছে। সেই ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বুঝিয়ে দিলেন। বিজেপি মতুয়া ঠাকুর বাড়ির অনুগ্রহ পাওয়ার চেষ্টা করছে। বরাবর মতুয়া ভোট ব্যাঙ্ক নিজেদের দিকে টেনে জেতার চেষ্টা বরাবর করে চলেছে গত লোকসভা ভোট থেকে। সেই বিষয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী।

ঠাকুরবাড়ির পাশে বরাবর রাজ্য সরকার রয়েছে। মতুয়াদের উন্নয়নের জন্য এই তৃণমূল কংগ্রেস সরকার কাজ করছে। তৃণমূল আমলেই মতুয়াদের উন্নতি হচ্ছে। জোড় গলায় এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে বিজেপি মতুয়া উন্নয়নের প্রচার করবে। এমন খোঁচা দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+