ICSE Result 2021: আগামিকাল প্রকাশিত হবে ফলাফল, কখন-কোথা থেকে জানা যাবে ফলাফল

ICSE Result 2021: আগামিকাল প্রকাশিত হবে ফলাফল, কখন-কোথা থেকে জানা যাবে ফলাফল

আগামিকাল প্রকাশিত গবে ICSE এবং ISC পরীক্ষার ফলাফল। বিকেল তিনটে থেকে ছাত্রছাত্রীরা জানতে পারবেন রেজাল্ট। করোনা কারণে এবার এই বোর্ডেও পরীক্ষা হয়নি। কাউন্সিলের তরফে জানানো হয়েছে, results.cisce.org ওয়েবসাইটে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর দিলেই দেখা যাবে ফলাফল।

ফল প্রকাশ আগামিকাল

ফল প্রকাশ আগামিকাল

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করতে হবে। সেই নির্দেশ মেনেই শনিবার ২৪ জুলাই ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। আগেই কাউন্সিলের পক্ষ থেকে বিবৃতি জারি করে দিন ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেল ৩টেয় ISCE এবং ISC পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ একই দিনে দশম এবং দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হবে। গতবারের মতো এবারও করোনা কারণে পরীক্ষা হয়নি বোর্ডের।

অনলাইনে ফলাফল জানা যাবে

অনলাইনে ফলাফল জানা যাবে

বিকেল তিনটেয় আনুষ্ঠানিক ঘোষণার পরেই অনলাইনে পরীক্ষার ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। results.cisce.org এই ওয়েবসাইটে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর দিলেই দেখা যাবে ISCE-ISC ফলাফল। পরীক্ষার্থীরা নিজেদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট জানতে পারবে।

আজই প্রকাশিত হয়েছে মাদ্রাসার ফলাফল

আজই প্রকাশিত হয়েছে মাদ্রাসার ফলাফল

এদিকে আজই পশ্চিমবঙ্গে মাদ্রাসা পরীক্ষার মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। সেখানেও মাধ্যমিকের মতোই ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে। দুপুর ১২টা থেকেই ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফলাফল। www.wbbme.org
www.wbresults.nic.in, www.exametc.com-এই তিনটি ওয়েব সাইটে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবেন বলে জানানো হয়েছে। এছাড়া দুপুর ১টার পর থেকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গেলেই ফলাফল প্রকাশিত হতে দেখা যাবে।

পাসের হার কত

পাসের হার কত

মাদ্রাসা বোর্ডের তরফে জানানো হয়েছে হাই মাদ্রাসায় ৫৬৫০৭জন পরীক্ষার্থী ছিল। আলিমে ১২১৮৬ জন এবং ফাজিল পরীক্ষার্থীরা ৫৫৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। হাইমাদ্রাসায় প্রথম দশ হয়েছেন ৩৫ জন। আলিমে ১৭ জন এবং ফাজিলে ১০ জন প্রথম বিভাগে পাস করেছেন। আলিম এবং ফাজিলেও পাসের হার বেড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+