থানায় বিজেপি কর্মীদের ভূরিভোজ! উত্তরবঙ্গ থেকে সোজা দক্ষিণবঙ্গে বদলি আইসি
গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের থানায় বসিয়ে মাংসা ভাত খাইয়েছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ২৪ ঘন্টা কাটতে না কাটতেই জলপাইগুড়ির কোতয়ালি থানার আইসিকে বদলি করে দেওয়া হল পূর্ব মেদিনীপুরের কা
গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের থানায় বসিয়ে মাংসা ভাত খাইয়েছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ২৪ ঘন্টা কাটতে না কাটতেই জলপাইগুড়ির কোতয়ালি থানার আইসিকে বদলি করে দেওয়া হল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। যদিও প্রশাসনিক মহলে দাবি, এই বদলি রুটিন বদলি।

মঙ্গলবার বিজেপির কর্মসূচি থেকে গ্রেফতার
মঙ্গলবার ছিল বিজেপির উত্তরবঙ্গ বনধ। বিভিন্ন জায়গায় সঙ্গে জলপাইগুড়িতেও বিজেপি কর্মীদের বিরুদ্ধে জোর করে দোকান বন্ধ করার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামলামে নামে জলপাইগুড়ির কোতয়ালি থানার পুলিশ। গ্রেফতার করা হয় মহিলা সহ বেশ কয়েকজনকে।

থানায় খেতে দেওয়ার দাবি
থানার মধ্যেই বিজেপি কর্মীরা জানান, তাঁদের খিদে পেয়েছে। ফলে মধ্যাহ্নভোজের আয়োজন করে পুলিশ। গরম ভাত ও খাসির মাংস পৌঁছে যায় থানায়। খাওয়ার ছবিও ভাইরাল হয়ে যায়।

কাঁথিতে বদলি আইসি
২৪ ঘন্টার মধ্যে বুধবারই বদলির আদেশ পান জলপাইগুড়ি কোতয়ালি খানার আইসি বিশ্বাশ্রয় সরকার। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে কোর্ট ইনস্পেক্টরের পদে তাঁকে বদলি করে দেওয়া হয়। থানায় বসিয়ে বিজেপি কর্মীদের ভূড়িভোজ করানোর জেরেই এই বদলি বলে অনেকেই বলছেন। যদিও প্রশাসনিক মহলে এই বদলিকে রুটিন বদলি বলে বর্ণনা করা হয়েছে। এই বদলির সঙ্গে রাজনীতির কোনও যোদ নেই বলে দাবি করেছে, স্থানীয় তৃণমূল নেতৃত্বও।

স্থানীয়দের দাবি অপরাধ কমেছিল এলাকায়
তবে জলপাইগুড়ির স্থানীয় মানুষেরা জানিয়েছেন, এই অফিসারের তিনবছরের কাজের সময়ে শহরের অপরাধ অনেকটাই কমেছিল। এছাড়াও সামাজিক কাজেও তিনি এগিয়ে আসতেন। তাই এই বদলি নিয়ে জল্পনা শুরু হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications