'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি
চলতি বছরের বিধানসভা ভোটকে সামনে রেখে বাংলার রাজনৈতিক ময়দান ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির মুখোমুখি লড়াইয়ের আবহে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর মনোনয়নকে ঘিরে আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে শাহ ঘোষণা করেন, ভোটের প্রচারে নিজে সক্রিয়ভাবে অংশ নিতে তিনি টানা ১৫ দিন বাংলায় থাকবেন। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি স্পষ্ট ভাষায় বলেন, "এই নির্বাচনে বাংলায় পরিবর্তন আসবেই। শুভেন্দুর জয় সেই পরিবর্তনের সূচনা করবে, আর দিদির পরাজয় নিশ্চিত।"

এদিন আলিপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার আগে হাজরা মোড় থেকে শুরু হয় একটি রোড শো। সেখানে উপস্থিত থেকে অমিত শাহ আরও একধাপ এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তাঁর কথায়, "নন্দীগ্রামে যেমন হার হয়েছিল, এবার শুধু রাজ্যেই নয়, ভবানীপুরেও হারবেন মমতা।"
শাহ জানান, শুভেন্দুকে তিনি নিজেই পরামর্শ দিয়েছিলেন শুধু নন্দীগ্রাম নয়, মমতার 'ঘরের মাঠে' গিয়ে লড়াই করতে। তাঁর দাবি, আগের নির্বাচনে নন্দীগ্রামে মমতার পরাজয়ের ইতিহাস এবার গোটা রাজ্যে পুনরাবৃত্তি হবে।
রাজ্যের আইনশৃঙ্খলা, বেকারত্ব ও বিস্ফোরণের ঘটনাকে সামনে এনে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, "তোলাবাজি আর সন্ত্রাসে মানুষ অতিষ্ঠ। যুব সমাজ বেকারত্বে হতাশ, আর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে।"
একই সঙ্গে অনুপ্রবেশ ইস্যুতেও তোপ দাগেন শাহ। তাঁর দাবি, সীমান্ত সুরক্ষিত না থাকায় রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে সীমান্ত সিল করে অনুপ্রবেশ রুখে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
শেষে উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে শাহ বলেন, "মোদীর নেতৃত্বে বাংলায় বিজেপি সরকার গড়লেই উন্নয়নের নতুন যুগ শুরু হবে।"
তবে ভোটের আগে অমিত শাহর এই আক্রমণাত্মক বার্তা স্পষ্ট করে দিচ্ছে ২০২৬ এর লড়াইয়ে কোনও রকম ঢিলেমি দিতে নারাজ বিজেপি। বাংলার রাজনীতি যে আরও উত্তপ্ত হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
-
নির্ভয়ে ভোট দিয়ে তৃণমূলকে বঙ্গোপসাগরে বিসর্জন দিন, ভবানীপুর থেকে বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?











Click it and Unblock the Notifications