স্বামীকে ত্যাগ করে বন্ধুর সঙ্গে প্রেম! অনুব্রত গড়ে ভয়ঙ্কর পরিণতি
বাড়িতে আসা, যাওয়া ছিল স্বামীর ঘনিষ্ঠ বন্ধু। সেই থেকেই পরিচয়। আস্তে আস্তে বন্ধুত্ব থেকে সম্পর্ক। স্বামীর অবর্তমানেও আসা, যাওয়া। পরে স্বামীকে ত্যাগ করে সেই বন্ধুকেই বিয়ে করে বসে লাল মাটির রমণী। যদি
বাড়িতে আসা, যাওয়া ছিল স্বামীর ঘনিষ্ঠ বন্ধু। সেই থেকেই পরিচয়। আস্তে আস্তে বন্ধুত্ব থেকে সম্পর্ক। স্বামীর অবর্তমানেও আসা, যাওয়া। পরে স্বামীকে ত্যাগ করে সেই বন্ধুকেই বিয়ে করে বসে লাল মাটির রমণী। যদিও সেই সম্পর্ককে মেনে নিতে পারেনি স্বামী। যার জেরে মর্মান্তিক পরিণতি বীরভূমের মুরারইতে।

স্বামীর বন্ধুর বাড়িতে আসা যাওয়া
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা বাবু শেখের সঙ্গে জাকির শেখের বন্ধুত্ব দীর্ঘদিনের। ফলে বাড়িতেও আসা, যাওয়া চলত।

স্ত্রীর সঙ্গে সম্পর্ক
স্ত্রীর সঙ্গে আলাক থেকে সম্পর্ক। বাড়তে থাকে ঘনিষ্ঠতা। অভিযোগ বাবু শেখের অনুপস্থিতির সুযোগ নিয়ে জাকির বাড়িতে আসত। তবে প্রতিবেশীদের সন্দেহই কানে যায় বাবু শেখের। স্ত্রীকে প্রশ্ন করলেও মেলেনি উত্তর।

স্বামীকে ত্যাগ করে বন্ধুকে বিয়ে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন তিনেক আগে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই আদিবাসী রমণী। জাকিরকে বিয়ে করে এলাকাতেই ঘর ভাড়া নেয়।

বন্ধুর গলা কেটে খুন, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ
জানা গিয়েছে, শুক্রবার রাতে একা থাকার সুবাদে বাবু শেখ সেখানে পৌঁছে যায়। জাকির শেখকে গলা কেটে খুন করে। তবে আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পরেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আদিবাসী মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে, অভিযুক্ত বাবু শেখের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications