জীবিত স্ত্রীয়ের শ্রাদ্ধ করলেন স্বামী! কারণ জানলে চমকে যাবেন
জীবিত মেয়ের শ্রাদ্ধ করেছিলেন বাবা-মা, সম্প্রতি এই খবর নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আর ভিডিও হয়েছে তুমুল ভাইরাল। আবারও ঘটনা ঘটল বঙ্গে। এবার নিজের জীবিত করলেন স্বামী! একী কাণ্ড! নতে অবাক লাগলেও এটাই বাস্তব। কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী ? জানলে চমকে উঠবেন আপনিও।
এমনই ঘটনার সাক্ষী থাকল হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে খবর, দ্রৌপদী রায় দীর্ঘ উনিশ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত ১৮ মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন। আর এই ঘটনার পরই স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন।

এদিকে, স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন অচিন্ত। উনিশ বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর। সাতপাকে বাঁধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা। একসঙ্গে উনিশটা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী। আর এতেই অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন স্বামী।
তবে শুধু প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েই থেমে থাকেননি দ্রৌপদী, অচিন্ত জানিয়েছেন, সব নতুন পোশাক, বিয়ের অলঙ্কার এবং ব্যাঙ্কে সঞ্চয় করে রাখা প্রায় ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছেন স্ত্রী। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়ে স্বামীকে জানিয়েছেন নিজের কীর্তির কথা। তবে অচিন্ত এও জানিয়েছেন, সংসারে নাকি কোনও অশান্তি ছিল না। হঠাৎ করে কোথাথেকে কী হয়ে গেল তা বুঝতেই পারেননি তিনি!
পেশায় রাজমিস্ত্রি অচিন্ত্য রায়ের সঞ্চয় নিয়ে চম্পট দিয়েছেন স্ত্রী। আর যার ফলে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করেছেন স্বামী। তবে এমন অভিনব ঘটনায় রীতিমতো চকিত সকলে।












Click it and Unblock the Notifications