পারিবারিক অশান্তির জের! স্ত্রীর মুখে অ্যাসিড স্বামীর, জখম ২ সন্তানও

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের খেজুরির।

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের খেজুরির। অ্যাসিডে দুই সন্তানও জখম হয়েছে। দুজনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। পলাতক স্বামী বিদ্যাসাগর মান্না ওরফে দীনেশ মান্নার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পারিবারিক অশান্তির জের! স্ত্রীর মুখে অ্যাসিড স্বামীর, জখম ২ সন্তানও

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী সুস্মিতা মান্নার মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের খেজুরির দক্ষিণতল্লার। শুক্রবার রাত আটটা নাগাদ এই ঘটনায় দম্পতির দেড় ও ৫ বছরের শিশুকন্যাও আহত হয়েছে বলে জানা গিয়েছে। পরে স্থানীয়রা তিনজনকে হেড়িয়া হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে তিনজনকেই তমলুক হাসপাতালে রেফার করা হয়।

হাসপাতাল সূত্রে খবর, দেড় বছরের শিশুকন্যা-সহ ওই বধূর অবস্থা আশঙ্কাজনক।

বধূর বাপের বাড়ির অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। ফলে শ্বশুর বাড়ি থেকে বধূ বাপের বাড়িতে চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে স্বামী অ্যাসিড নিয়ে হামলা চালান বলে জানা গিয়েছে। অ্যাসিড হামলার সময় বধূর চিৎকারে অভিযুক্ত স্বামী পালিয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+