Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্থাপিত হল ভিত্তিপ্রস্তর! 'সরকারের টাকায় মসজিদ করলে পবিত্রতা...', হুঙ্কার হুমায়ুনের, টাকা কোথায় পাবেন?

এক বছর আগেই ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। মাঝে অনেক টানাপোড়েন হয়েছে। তবে তিনি তাঁর সিদ্ধান্তে স্থির থেকেছেন। অবশেষে আজ এল সেই মুহূর্ত। আজ মুর্শিদাবাদের বেলডাঙায় স্থাপিত হল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর। শিলান্য়াস করলেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মঞ্চে উপস্থিত বিশিষ্ট লোকেরা পরস্পরকে আলিঙ্গন করলেন। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপনের আগেই তিনি বলেছিলেন, 'আমি রাজ্য সরকারের টাকায় মসজিদ করব না, তাতে মন্দিরের পবিত্রতা নষ্ট হবে...।'

হুমায়ুন আরও বলেছিলেন যে, 'এত বিরোধিতা থাকার সত্ত্বেও শুধুমাত্র তিন কাঠা জমির উপরেই আমরা আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছি। বাকি ২৫ বিঘা জায়গার মধ্যে হাসপাতাল, বিশ্ব বিদ্যালয় ও পার্ক হবে। সমস্তটা সম্পূর্ণ করতে যত টাকা খরচ হবে তা, মুর্শিদাবাদ সহ মালদা, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, প্রচুর মানুষরা আর্থিকভাবে সাহায্য করবেন। আমি রাজ্য সরকারের টাকায় মসজিদ করব না, তাতে মন্দিরের পবিত্রতা নষ্ট হবে।'

বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর হুমায়ুন বলেছে, 'কোনও অসাংবিধানিক কাজ আমি করছি না। সেটা হাইকোর্টই বলে দিয়েছে। আমরা বাবরি মসজিদ করার উদ্যোগ নেওয়ার পরেই একদল রাম মন্দির বানাতে গেল। তাতে আমরা বাধা দিইনি। আবার আমার মাথার দামও এক কোটি টাকা রাখা হয়েছে। কেউ যদি উত্তর প্রদেশ কিংবা মধ্য প্রদেশ থেকে এসে বলে ইট খুলে দেব, তাহলে তাদের জন্য বলি, আপনারা হুমায়ুনের কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারবেন না।'

তিনি আরও বলেন, 'চলতি মাসের ২২ তারিখ, বহরমপুর টেক্সটাইল মোড়ে নতুন দল ঘোষণা করব। আজ আর রাজনীতির কথা বলব না। বাবরি মসজিদ হবেই। সেটা কেউ আটকাতেই পারবে না। এটা মুসলিমদের সম্মানের লড়াই। তবে, শুধু মসজিদই নয়, হাসপাতাল, স্কুল, পার্ক, হোটেল সব হবে। মোট ৩০০ কোটি টাকার বাজেট।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+