করোনা আবহে মানবিকতার নজির! জ্বরে আক্রান্ত প্রতিবন্ধীকে হাসপাতালে পৌঁছালেন যুব তৃণমূল কর্মীরা

করোনা আবহে মানবিকতার নজির! জ্বরে আক্রান্ত প্রতিবন্ধীকে হাসপাতালে পৌঁছালেন যুব তৃণমূল কর্মীরা

করোনা আবহে মানবিকতার নজির গোপিবল্লভপুরে। জ্বরে আক্রান্ত প্রতিবন্ধী ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলেন গোপিবল্লভপুরের যুব যোদ্ধা সত্যকাম পট্টনায়েক। গোপিবল্লভ পুরের এক নম্বর ব্লকের শ্যামসুন্দর গ্রাম। সেই গ্রামেই কয়েকদিন আগেই জ্বারে আক্রান্ত হন এক প্রতিবন্ধী। কিন্তু করোনা ভয়ে ৩৫ বছর বয়সী সঞ্জয় বেরা নামে ওই অসহায় মানুষটির পাশে দাঁড়াতে দেখা যায়নি কাউকেই।

করোনা আবহে মানবিকতার নজির! জ্বরে আক্রান্ত প্রতিবন্ধীকে হাসপাতালে পৌঁছালেন যুব তৃণমূল কর্মীরা

এমতাবস্থায় স্থানীয় সূত্রে খবর পাওয়া মাত্রই নিজের জীবনের ঝুংকি নিয়ে ছুটে যান গোপিবল্লভপুরের ১ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যকাম পট্টনায়েক। পিপিই পড়ে বাইকে করেই জ্বরে ভূগতে থাকা সঞ্জয়কে নিয়ে বাইকেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানেই তার করোনা পরীক্ষাও হয়। প্রাথমিক চিকিত্সার পর থাকে বাড়িতেও ছেড়ে দিয়ে আসেন সত্যকাম।

সূত্রের খবর, শ্যামসুন্দরপুরের জ্বরে আক্রান্ত ওই ব্যক্তি চারদিন আগেই বেঙ্গালুরু থেকে ফেরেন। তারপরেই তাঁর শরীরে একাধিক রোনা উপসর্গও দেখা যায়। জ্বরও ছিল চারদিনের উপর। যদিও ওই ব্যক্তির শারীরিক অসুস্থতার কথা জানার পর স্থানীয় ভাবে প্রশাসনিক ভাবে সাহায্যের চেষ্টাও করেন সত্যকাম। কিন্তু অজানা জ্বরের কথা জেনেই কেউ তাঁর পাশে দাঁড়াতে রাজি হননি বলে জানান সত্যকাম। তারপরেই গোপিবল্লভপুরের যুব তৃণমূলের তিন কর্মীকে নিয়ে ওই প্রতিবন্ধীর জন্য সাহায্যের হাত বাড়ান সত্যকাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+