হাওড়া : বন্ধুর হাতে গণধর্ষণ থেকে বাঁচতে তিনতলা থেকে ঝাঁপ তরুণীর

হাওড়া, ৭ মার্চ : গণধর্ষণের হাত থেকে বাঁচতে তিনতলা থেকে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করলেন এক তরুণী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ায়। [মুরথাল রোডে ছড়িয়ে ছিটিয়ে মহিলা অন্তর্বাস]

ঘটনায় গুরুতর আহত তরুণীকে হাওড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা তরুণীর পরিচিত। [স্কুলের মধ্যেই নবম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণ শিক্ষকের!]

হাওড়া : বন্ধুর হাতে গণধর্ষণ থেকে বাঁচতে তিনতলা থেকে মরণঝাঁপ

হাওড়ার বিষড়ার বাসিন্দা ওই নির্যাতিতা তরুণী গতকাল লিলুয়ায় তাঁর এক বন্ধুর বাড়িতে আসেন। তরুণীর সেই বন্ধু ও ঘটনার মূল অভিযুক্ত নান্টু বসু এরপরে মদের আসর বসায়। সেখানে এসে হাজির হয় আরও দুই অভিযুক্ত। [হাসপাতালের ICU-তেই ধর্ষিতা পুলিশ-পত্নী]

অভিযোগ, এরপরই তরুণীকে মদের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে দেয় অভিযুক্তেরা। নেশায় আচ্ছন্ন অবস্থায় তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনায় নান্টু ও বাকী দুই বন্ধুও শামিল ছিল। [সংশোধনাগার থেকে মুক্তি পেয়েই ফের ধর্ষকের ভূমিকায় কিশোর!]

ঘটনা বুঝতে পেরেই চিৎকার শুরু করেন তরুণী। এরপর বেগতিক না দেখে নিজের সম্মান বাঁচাতে তিনতলা থেকে ঝাঁপ দেন নিচে। তরুণীর চিৎকার শুনেই স্থানীয় বাসিন্দারা এসে জড়ো হন। এরপর তারাই আহত অবস্থায় তরুণীকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন।

পুলিশেও খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনার তদন্ত করে স্বতঃপ্রণোদিত হয়ে ধর্ষণের মামলা রুজু করেছে। অভিযুক্ত তিনজনকে গ্রেফতারও করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+