Howrah-Tarakeswar Train: শেওড়াফুলি স্টেশনে নয়া স্পেশাল লোকাল, দাঁড়াবে দুমিনিট! সহজেই পৌঁছানো যাবে তারকেশ্বর
Howrah -Tarakeswar Local Train: সামনেই চৈত্র সংক্রান্তি! আর সেই উপলক্ষ্যে তারকেশ্বর মন্দির (Tarakeshwar Mandir) পুজো দিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসেন। শুধু পুজো দেওয়া নয়, গাজন দেখতেও বহু মানুষ যান। ফলে এই সময় ট্রেনগুলিতে (Indian Train) ভিড় বাড়তে থাকে। সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। ভোগান্তি হয় নিত্যযাত্রীদের। আর সমস্ত কথা ভেবেই তৎপর হল ভারতীয় রেল। গাজনের মেলা চলাকালীন স্পেশাল ট্রেন চালানো হবে।
যাত্রীদের স্বস্তি দিতেই এহেন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী তিনদিন হাওড়া-তারকেশ্বর রুটে এক জোড়া স্পেশাল ট্রেন (Howrah -Tarakeswar Local Train) চালানো হবে।

সেই অনুযায়ী আগামীকাল রবিবার অর্থাৎ ১৩ এপ্রিল থেকে এই পরিষেবা শুরু করবে পূর্ব রেল। যা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। অর্থাৎ বুধবার পর্যন্ত স্পেশাল এই লোকাল ট্রেনের পরিষেবা (Howrah -Tarakeswar Local Train) যাত্রীরা নিতে পারবেন বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে যাত্রীদের জন্য টাইম টেবিলও জারি করা হয়েছে রেলের তরফে। এক নজরে জেনে নিন সমস্ত্য তথ্য-
Howrah -Tarakeswar Local Train: হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি
পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল রবিবার থেকে তিনদিন বেলা ২টো ৪৫ মিনিটে স্পেশাল লোকাল ট্রেনটি (Howrah -Tarakeswar Local Train) হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করবে। দীর্ঘ পথ পেরিয়ে বিকেল ৪টে ১৪ মিনিটে তারকেশ্বর সেটি যাত্রীদের পৌঁছে দেবে।
একই ভাবে তারকেশ্বর থেকেও ট্রেন হাওড়া পর্যন্ত (Tarakeswar-Howrah Local Train) চালানো হবে। সেই মতো সেটি তারকেশ্বর স্টেশন থেকে ছাড়বে বিকেল ৪ টে ৪০ মিনিটে। হাওড়ায় স্পেশাল এই লোকাল ট্রেনটি পৌঁছবে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে। অর্থাৎ দুপুরে পৌঁছে সুন্দর ভাবে তারকেশ্বরম মন্দিরে মহাদেবের মন্দিরে পৌঁছে জল ঢেলে, পুজো দিয়ে ফিরে আসতে পারবেন।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী হাওড়া-তারকেশ্বর স্পেশাল লোকাল ট্রেনটি যাত্রাপথে আপ ও ডাউনে শেওড়াফুলি স্টেশনে স্টপেজ দেবে। আর তা দেবে যথাক্রমে দুপুর ৩টে ২২ মিনিট ও ৫টা ২৮ মিনিটে। মাত্র ২ মিনিটের জন্য ট্রেনটি স্টপেজ দেবে। ফলে সুন্দর ভাবে যাত্রীরা অঠানামা করতে পারবেন। রেলের দাবি, যারা তারকেশ্বর যাওয়ার কথা ভাবছেন তাদের কাছে এই স্পেশাল ট্রেনটি যুগান্তকারী হবে।












Click it and Unblock the Notifications