Vande Bharat Train: হাওড়া-এনজেপি বন্দে ভারতের পরিবর্তে চলবে যুব রেক! বড় সিদ্ধান্ত রেলের

Vande Bharat Train: দ্বিতীয়াতেই থমকালো বন্দে ভারত! সোমবার বাতিল করা হল হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দেভারত এক্সপ্রেস। যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ট্রেনটি বাতিল করা হয়েছে। আপ এবং ডাউন লাইনেই চলবে না। অর্থাৎ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি-হাওড়া (Vande Bharat Train) রুটে বাতিল করা হয়েছে দেশের প্রথম সেমি বুলেটটিকে।

ইতিমধ্যে পূর্ব রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গত কয়েকমাস আগেও একই ভাবে হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দেভারত এক্সপ্রেসটিতে (Vande Bharat Train) যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। একেবারে শেষ মুহূর্তে বাতিল করা হয় ট্রেনটিকে। যা নিয়ে হাওড়া স্টেশনের মধ্যেই ক্ষোভ ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

Vande Bharat Train

আর সেই বিক্ষোভের মধ্যে পড়ে যান খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোসও। সেই ট্রেনেই (Vande Bharat Train) তাঁর মালদহ যাওয়ার কথা ছিল। রাজ্যপালকেও কার্যত দীর্ঘক্ষণ হাওড়া স্টেশনের মধ্যেই দাঁড়িয়ে থাকতে হয়। যদিও রেলের তরফে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়। কিন্তু সেমি বুলেটে (Vande Bharat Train) না চড়ার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে যাত্রীদের মধ্যে।

সেই একই ঘটনার পুনঃরাবৃত্তি! যান্ত্রিক ত্রুটির কারনে ফের বাতিল হাওড়া-এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Train)। ইতিমধ্যে যাত্রীদের জানানো হয়েছে। শুধু তাই নয়, টাকা ফেরত দেওয়ার কথাও রেলের তরফে জানানো হয়েছে। বন্দে ভারতের বিকল্প হিসাবে তবে যুবা রেক চালানো হবে বলে রেলের (Indian Rail) তরফে জানানো হয়েছে। এমনকি টাকা ফেরতের কথাও জানানো হয়েছে।

Vande Bharat Train: এক নজরে রেলের বিজ্ঞপ্তি -

(সম্পূর্ণ তুলে ধরা হল বিজ্ঞপ্তিটি)

যান্ত্রিক সমস্যাজনিত কারণে আগামী ১৬.১০.২০২৩ তারিখে অর্থাৎ সোমবার ২২৩০১/২২৩০২ হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দেভারত এক্সপ্রেস (Vande Bharat Train) রেকটি বাতিল বলে ঘোষণা করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই রেলের এই সিদ্ধান্ত।

যাত্রীদের সুবিধার্থে এবং পরিষেবা বজায় রাখতে রেল কর্তৃপক্ষের তরফে আপ এবং ডাউন উভয়পথে বিকল্প ট্রেনের (Vande Bharat Train) ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । বিকল্প রেকটিতে দুটি প্যান্ট্রি কারও যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প ট্রেনটি বোলপুর এবং মালদা টাউন স্টেশনে উভয়দিকেই যাত্রাকালে ১০ মিনিটের জন্য থামবে।

  • টিকিটের ফেরতযোগ্য অতিরিক্ত মূল্য নিয়মমাফিক ফেরত দেওয়া হবে।
  • যাত্রীদের অসুবিধার কারণে আমরা দুঃখিত।

রেলের এই সিদ্ধান্তে ফের একবার দুর্ভোগে পড়তে হবে যাত্রীদের। এমনকি (Vande Bharat Train) বিক্ষোভও দেখাতে পারেন যাত্রীরা। এমনটা আশঙ্কা রেল আধিকারিকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+