হাওড়ার মেয়রের গাড়িতে ছোঁড়া হল বোমা, অভিযোগ তৃণমূলের দিকে

মমতা জয়সওয়ালের দাবী সকালে ১৩ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে পরিদর্শনে যান তিনি। সেখানেই তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা বাইকে চড়ে এসেছিলেন বলে জানিয়েছেন মমতা জয়সওয়াল।তাঁর অভিযোগ তৃণমূলের আশ্রিত একদল দুষ্কৃতীই এই ঘটনা ঘটিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যা। হার নিশ্চিত জেনেই মিথ্যা প্রচার করছে সিপিএম।
হাওড়ার মেয়রকে উদ্দেশ্য করে বোমা ছোড়া ছাড়াও এদিন সকালে একটি ভোট কেন্দ্র তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। হামলার জেরে সংজ্ঞা হারান মমতা জয়সওয়াল। তাকে হাসপাতালেও ভর্তি করা হয়।












Click it and Unblock the Notifications