Liluah: কোল্ড ড্রিংকসে মাদক মিশিয়ে ছাত্রীদের ধর্ষণের চেষ্টা! লিলুয়ায় অভিযুক্ত আঁকার স্কুলের শিক্ষক

Liluah: হাওড়ার লিলুয়ায় ২ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। তরল পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে অচৈতন্য করা ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। কাঠগড়ায় আঁকার শিক্ষক ও তাঁর এক বন্ধু। বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করল পরিবার। অভিযুক্ত শিক্ষকের বাবা শাসকদলের প্রভাবশালী হওয়ায় ভয়ে ছাত্রীরা মুখ খুলতে পারত না বলেও দাবি।

জানা গিয়েছে, লিলুয়ার উদয়গড়ে ঘটনাটি ঘটেছে। আঁকার স্কুলের শিক্ষক ও তার বন্ধু ওই ২ ছাত্রীকে কোলড্রিংকসের সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ায়। এরপর তাদের ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর মায়ের দাবি, ধর্ষণ করতে না পারলেও নোংরা আচরণ করা হয় তাদের সঙ্গে। জানা গিয়েছে, দুই ছাত্রীর বাড়ি লিলুয়ার মিলনী শোলপুকুর ও দক্ষিণ চকপাড়াতে। দুই ছাত্রীই নবম শ্রেণীতে পাঠরত।

liluah

ছাত্রীর মা আরও জানান, সাড়ে ৮টায় ছুটি হয়ে যায় আঁকার স্কুলে। কিন্তু তখনও না ফেরায় মেয়ের বান্ধবীর মা মেয়েরা ফিরেছে কিনা খোঁজ নেন। বান্ধবীর বাবা বলেন লিলুয়ার দিকে তারা রয়েছে। লাস্ট ট্রেন চলে যাওয়ার পরও বাড়ি ফেরেনি ছাত্রীরা। পরে লিলুয়া থানায় গিয়ে ডায়েরি করে পরিবার। ফেরার সময় রাত দেড়টা নাগাদ পঞ্চাননতলা এলাকায় রাস্তায় মেয়েদের দেখতে পান।

বাড়ি গিয়ে গোটা ঘটনা বলেন এক ছাত্রী। আঁকার শিক্ষকের বাড়িতে এই ঘটনা ঘটার পরে ওই দুই ছাত্রী এলাকায় কটুক্তি শোনার ভয়ে আত্মহত্যার চেষ্টা করতে যায় বলেও অভিযোগ ছাত্রীর পরিবারের। এরপর সকালে থানা থেকে পুলিশ আধিকারিকরা ওই শিক্ষকের বাড়িতে যায়। পরিবারের লোকেরাও হাজির হন সেখানে। যদিও অভিযুক্ত শিক্ষক ও তাঁর পরিবার অভিযোগ অস্বীকার করে বলে দাবি। উল্টে ছাত্রীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।

পুলিশ জানায় , হাওড়ার এই শিক্ষকের বিরুদ্ধে পূর্বেও একাধিকবার এই ধরনের অভিযোগ উঠেছিল। কিন্তু শিক্ষকের বাবা তৃণমূলের প্রভাবশালী হওয়াতে মুখ খুলতে সাহস করত না কোনও ছাত্রীর পরিবার, এমনই অভিযোগ। অভিযুক্তরা এখনও গ্রেফতার হননি। তবে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Take a Poll

অন্যদিকে, খাবার ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা। অভিযোগের ভিত্তিতে এক প্রৌঢ়কে গ্রেফতার করল জলপাইগুড়ির রাজগঞ্জ থানার পুলিশ। বুধবার রাতে রাজগঞ্জ এলাকার তার বাড়ি থেকেই অভিযুক্ত ৬০ বছর বয়সী সেই বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+