Howrah: "দিদি...দয়া করে একবার এসে দেখুন," কান্নায় কাতর আর্জি বেলগাছিয়ার ভাগাড়-দুর্গতদের; মঙ্গলে পুর-বৈঠক

Howrah: হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় বিপর্যয়ের এক সপ্তাহ হতে চলল। এখনও নরক যন্ত্রণা থেকে মুক্তি পাননি এলাকাবাসী। ভিটেমাটি হারিয়ে কোনওরকম দিন গুজরান স্থানীয়রা। মঙ্গলবারও দেখা গেল সেই চিত্র। কেঁদে কুল পাচ্ছেন না এলাকাবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ কামনা করে কাতর আর্জি জানাচ্ছেন তারা। এদিকে, মঙ্গলবারই হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় বিপর্যয় নিয়ে বৈঠকে বসতে চলেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।

পাইপ লাইন ফেটে বিপর্যস্ত হাওড়ার বেলগাছিয়া। ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। নেই বিদ্যুৎ। খাওয়ার ও ব্যবহারের জলটুকুও নেই। পুরসভার পাঠানো জলের গাড়িতে মিলছে জল। পর্যাপ্ত খাবারও নেই। মাথার ছাদটুকুও চলে গিয়েছে। প্রথমে ফাটল, তারপর ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। সন্তানদের নিয়ে রাস্তাতেই বিনিদ্র রাত কাটাচ্ছেন স্থানীয়রা। প্রশাসনের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ স্থানীয়দের। এমতাবস্থায় মঙ্গলে পুর বৈঠকে থাকছেন হাওড়া ও বালি পুরসভার আধিকারিকরাও।

BHAGAR

দেখে মনে হবে জোরালো ভূমিকম্প হয়েছে। কোথাও রাস্তা সটান উপরে উঠে গিয়েছে। কোথাও আবার ধসে দেখা যাচ্ছে ভূমিগর্ভের কঙ্কালসার মাটি পাথর। পাইপ ফেটে উপরে উঠে গিয়েছে কোথাও কোথাও। বাড়িঘর এমনভাবে ভেঙে গিয়েছে, যেন তীব্র ভূমিকম্প হয়েছে। ত্রিপল খাটিয়ে কোনওমতে থাকছেন বাসিন্দারা। কালো নোংরা জল পেরিয়েই যেতে হচ্ছে স্থানীয়দের।

Take a Poll

সোমবারই কয়েক ঘণ্টার ব্যবধানে ভাগাড়ের দুর্গতদের পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফিরহাদ হাকিম জানান, বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প ব্যবস্থা করা হবে। ভাগাড়ের বদলে ওই স্থানে মাঠ করে দেওয়া হবে। মঙ্গলবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে সূত্রের খবর। দুর্গতদের জন্য বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কোথায় খালি জমি আছে, তা নিয়ে আলোচনার পর বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিলেন ফিরহাদ।

সূত্রের খবর, হাওড়ার বেলগাছিয়ার আবর্জনা বর্জ্য ব্যবস্থাপনার জন্য নিয়ে যাওয়া হবে হুগলির বৈদ্যবাটির দীর্ঘাঙ্গীতে। যখন তখন ভূমিধসে চাপা পড়ে যাওয়ার আশঙ্কায় ভাগাড়ের স্থানীয়রা। বেলগাছিয়া ভাগাড়ের কাছে নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়ার জেরে পচা নোংরা জল রাস্তায় প্রবাহিত হচ্ছে। তা পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। রাজনৈতিক নেতারা এসে শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ তাদের। মুখ্যমন্ত্রী একবার অন্তত এসে তাদের অবস্থা দেখুন, এমনই দাবি দুর্গতদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+