Howrah: চোখের সামনে ধসে যাচ্ছে বাড়ি, “এর চেয়ে ভালো বুলডোজার চাপা দিয়ে দিন,” হাওড়ায় হাহাকার! নির্বিকার পুরসভা

Howrah: চারদিন কেটে গেল। পরিস্থিতি যেই-কে-সেই। পাইপ লাইন ফেটে বিপর্যস্ত হাওড়ার বেলগাছিয়া। ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। চারদিন ধরে নেই বিদ্যুৎ। খাওয়ার ও ব্যবহারের জলটুকুও নেই। পেটে খাবারও নেই। আর এবার মাথার ছাদটুকুও চলে যাচ্ছে। প্রথমে ফাটল, তারপর ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। প্রশাসনের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ স্থানীয়দের।

হাওড়ার বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকা জুড়ে তীব্র জলকষ্ট এখনও অব্যাহত। নির্জলা উত্তর হাওড়া বিধানসভার ১৪টি ওয়ার্ড। বালি পুরসভার ৩টি ওয়ার্ডেও জলকষ্ট। কান্নায় ভেঙে পড়েছেন স্থানীয়রা। হাওড়া পুরসভা এবং কলকাতা পুরসভার জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জল নিতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। যেসব বাড়িগুলিতে ভূমিধসের কারণে ফাটল দেখা দিয়েছে সেগুলো এখনও পর্যন্ত সেই অবস্থাতেই পড়ে রয়েছে। রবিবার সকালেও দেখা গেল সেই চিত্র।

howrha

বেলগাছিয়া ভাগাড়ে লিলুয়া থানার পক্ষ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। ভাগাড়ের ভূমিধসের কারণ খুঁজতে রবিবার ঘটনাস্থলে আসেন ভূ-বিজ্ঞানীর দল। এলাকা পরিদর্শন করে বেলগাছিয়ার ভাগাড়ের বিপর্যয়ের কারণ খুঁজছেন বিজ্ঞানীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপকের দাবি, "এটা বিভৎস। আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। বড় কিছু হতে পারে।"

সূত্রের খবর, বেলগাছিয়া মোড়ে ভূগর্ভস্থ বিকল্প পাইপলাইন জোড়ার কাজ শেষ হয়ে গেছে। পদ্মপুকুর জলপ্রকল্পের সঙ্গে জলের লাইন জোড়া হয়েছে। কিন্তু এখনও কিছু সমস্যার জেরে জল সরবরাহ সম্ভব হয়নি। ২০ হাজার লোকের জন্য মাত্র ৩ গাড়ি জল পুরসভার তরফে পাঠানো হয়েছে বলে দাবি এলাকাবাসীর। তাঁদের আরও অভিযোগ, লোক দেখাতে আসছেন নেতারা। কোনও সাহায্য পাইনি।

Take a Poll

রবিবার সকালেও চোখের সামনে ভেঙে পড়ল বাড়ি। হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। সংসার গুটিয়ে অন্যত্র চলে যাচ্ছেন অনেকে। কান্নায় বিহ্বল এলাকাবাসীর অভিযোগ, "দিন আনি দিন খাই, কোথায় যাব? বাচ্চাদের নিয়ে কোথায় কোথায় ঘুরব? কেউ সাহায্য করবে না। এর থেকে ভালো বুলডোজার দিয়ে চাপা দিয়ে দিন। সারা রাত রাস্তায় বসে থাকি, রাস্তাতেই বাচ্চাদের ঘুম পাড়াই। ভাগাড় কুড়িয়ে খাই, রাতভর বৃষ্টিতে কোনওভাবে রয়েছি। কেউ ঘর ভাড়াও দিচ্ছে না, কোনও সাহায্য পাচ্ছি না।"

এদিকে এলাকাবাসীর একাংশের অবশ্য অভিযোগ, হাওড়া পুরসভায় নির্বাচন না হওয়াতেই স্থানীয়দের সমস্যার দিকে দৃষ্টিপাতই করছে না সরকার। স্থানীয় এক ব্যক্তি জানান, "ভোট হয়নি, তাই কাউন্সিলর নেই। আগের কাউন্সিলর ভালো কাজ করেছেন। তিনি এখন নেই, তাই ভোট হওয়া প্রয়োজন। স্থায়ী কোনও পদ নেই কারও। পৌরসভা নির্বাচন অবশ্য হওয়া উচিত। স্থায়ী কোনও কাউন্সিলর থাকলে এই সমস্যা হত না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+