লক্ষ্মীর ভান্ডারেই ছাব্বিশের বাজি! বিধানসভা নির্বাচনে তৃণমূল কত আসন পাবে? কী বললেন কেষ্ট?
লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে না বাড়তেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য বাজেটে এই প্রকল্পে ৫০০ টাকা করে বৃদ্ধির ঘোষণা হয়েছে। আর এই ঘোষণা হতে না হতেই প্রশ্ন উঠছে যে, এই প্রকল্পকে হাতিয়ার করেই কী তাহলে ২০২৬-এর বিধানসভা ভোটে জয়ের পথ সুগম করতে চাইছে তৃণমূল?

বাজেট ঘোষণার পর পরই বীরভূমে উৎসবের মেজাজে ধরা দিয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বোলপুরে দলীয় কর্মীদের সাথে নিয়ে মহিলাদের মধ্যে মিষ্টি বিলি করেন তিনি। সেখানে ফুরফুরে মেজাজে কেষ্ট মণ্ডলকে দেখা যায়। নিজের হাতে মিষ্টি বিলিয়ে রাজ্য বাজেটের প্রশংসা করতেও শোনা যায় তাঁকে।
অনুব্রত মণ্ডলের দাবি যে, সাধারণ মানুষের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেট তৈরি করেছেন। তাঁর বক্তব্য যে, আশা কর্মীদের ভাতা বৃদ্ধি, লক্ষ্মীর ভান্ডার, সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়ানো, ডিএ বৃদ্ধি- এই সমস্ত ক্ষেত্রেই রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি মন্তব্য করেন যে, "এই বাজেটেই সবথেকে বেশি খুশি হয়েছেন মহিলারা।"
এরপরই ভোটের অঙ্ক স্পষ্ট করে দেন অনুব্রত মন্ডল। তাঁর কথায়, "২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ২৩০-২৫০টি আসন পাবে।" যদিও ভোটের মূল ইস্যু কী হবে, তা নিয়ে এখনই কিছু বলতে চাননি কেষ্ট। বাজেট ঘোষণার পর থেকেই কী তাহলে ভোটের খেলা শুরু হয়ে গেল, এই প্রশ্নে কেষ্ট মণ্ডল জবাব দিয়েছেন যে, "সেটা পরে দেখা যাবে।"












Click it and Unblock the Notifications