'বাড়ি ফিরে দেখি টিভিও বন্ধ, সব বন্ধ', আম্ফানের প্রভাব মুখ্যমন্ত্রী মমতার জীবনে কীভাবে পড়ল

'বাড়ি ফিরে দেখি টিভিও বন্ধ, সব বন্ধ', আম্ফানের প্রভাব মুখ্যমন্ত্রীর জীবনে কীভাবে পড়ল

বুধবার রাতে তখন নবান্নের বাইরে কার্যত প্রতি ঘণ্টায় ১৩- কিলোমিটারের বেশি জোরে হাওয়া চলছে। নবান্নের বিভিন্ন অংশ তখন ক্ষতিগ্রস্ত। তবুও একরোখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাপটের সঙ্গে কন্ট্রোল রুম সামলে গিয়েছেন। শেষে বাড়ি ফিরেছেন, যখন ঝড় থেমেছে তখন। তবে ফেরার পর কেমন ছিল সেই পরিস্থিতি?

'আমি যখন বাড়ি ফিরেছি..'

'আমি যখন বাড়ি ফিরেছি..'

এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি যখন মাঝরাতে বাড়ি ফিরেছেন তখন ,বাড়িতে গিয়েও দেখতে পাননি টিভি। ফলে তাঁর কাছে যোগাযোগের মাধ্য়ম বলতে ছিল ফোন। সেই ফোনের সংযোগও ঠিকঠাক ছিল না।

 বাংলার সাধারণ মানুষের মতো মুখ্যমন্ত্রীও..

বাংলার সাধারণ মানুষের মতো মুখ্যমন্ত্রীও..

বাংলার আরচারপাঁচজন সাধারণ মানুষ বুধবার রাতে যা দেখেছেন , মুখ্যমন্ত্রীও তাই দেখে হতবাক হয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন জানান, বড়ি ফেরার সময় তিনি কলকাতার পরিস্থিতির বহু ছবি তুলতে তুলতে আসছিলেন। যদিও মোবাইলে চার্জ আর কানেকশন না থাকায় মুখ্যমন্ত্রী সেই ছবি কাউকে পাঠাতে পারেননি বলে জানান। তিনি বলেন ,'দুপুর পর্যন্ত ফোনে কানেকশন ছিল না। হোয়াটসঅ্যাপে কানেকশন ছিল না।'

 অমিত শাহের সঙ্গে কথা বলতে গিয়েও সমস্যা

অমিত শাহের সঙ্গে কথা বলতে গিয়েও সমস্যা

মুখ্যমন্ত্রী এদিন জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন আসার পর তিনি ভালো করে শুনতেও পাচ্ছিলেন না কথা। কারণ ফোনের নেটওয়ার্ক খুব খারাপ ছিল। যে সমস্যা বাংলার ঘরে ঘের আজ বহু মানুষকে আতঙ্ক, উদ্বেগে রেখেছিল। নেপথ্যের কারণ সেই আম্ফান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+