কীভাবে করোনা ছড়ায়? কি কি বিষয়ে মেনে চলতে হবে? ষষ্ঠ এবং একাদশ শ্রেণির পড়ুয়াদের পড়তে হবে এই তথ্যগুলি
প্রায় দু'বছরের বেশি সময় হতে চলল দেশে করোনার ধাক্কা চলছে। প্রথম ধাক্কাতে দেশজুড়ে লম্বা লকডাউন। এরপর দ্বিতীয় ওয়েভও দেখছে দেশের মানুষ। আর এই ওয়েভ চলার মধ্যে ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ওয়েভ। এমনটাই আশঙ্কা তৈরি হয়েছে।
প্রায় দু'বছরের বেশি সময় হতে চলল দেশে করোনার ধাক্কা চলছে। প্রথম ধাক্কাতে দেশজুড়ে লম্বা লকডাউন। এরপর দ্বিতীয় ওয়েভও দেখছে দেশের মানুষ। আর এই ওয়েভ চলার মধ্যে ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ওয়েভ। এমনটাই আশঙ্কা তৈরি হয়েছে। আর এই অবস্থার কারনে প্রায় দুবছর ধরে দেশে বন্ধ পঠন-পাঠন।

যদিও ধীরে ধীরে বেশ কয়েকটি রাজ্যে খুলতে চলেছে স্কুল। পরিস্থিতি ঠিক থাকলে এই রাজ্যেও পুজোর ছুটির পর খুলবে স্কুল। এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে স্কুল খুললেও বেশ কয়েকটি পরিবর্তন আসতে চলেছে। একদিকে সিলেবাসে বেশ কিছু কাটছাঁট করা হচ্ছে। অন্যদিকে এবার পাঠ্যক্রমে যুক্ত হতে চলেছে নতুন একটি বিষয়।
করোনা সংক্রান্ত তথ্য এবার পাঠ্যবইতে যুক্ত হতে চলেছে। একাদশ শ্রেণির পাঠক্রমে এই করোনা বিষয়ক নানা তথ্য যুক্ত করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে এই সংক্রান্ত পাঠক্রম যুক্ত করা হবে। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত আমরা সবাই যানি করোনা কীভাবে সংক্রমণ ছড়ায়। কিংবা মাস্ক পড়া বাধ্যতামূলক।
কিন্তু দেখা গিয়েছে,এরপরেও সচেতনা অভাবের ছবি। কার্যত করোনাকে পাঠ্যক্রমে নিয়ে এসে সচেতনতা বৃদ্ধির কাজটাও হবে বলে মনে করা হচ্ছে। তবে এই সংক্রান্ত নয়া পাঠ্যক্রমে একাধিক নয়া জিনিস যুক্ত করা হচ্ছে বলে জানা যাচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে একাদশ শ্রেণির শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক অংশে এই অংশটি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে মধ্যশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, শুধু একাদশ শ্রেনিতে নয়, ষষ্ঠ শ্রেণিতেও করোনা সংক্রান্ত তথ্যকে ঢোকানো হচ্ছে। জানা গিয়েছে, নয়া এই পাঠ্যক্রমে কীভাবে করোনা ছড়ায়। এই সংক্রমণ রুখতে গেলে কি কি বিষয়ে মেনে চলতে হবে তা তুলে ধরা হবে। এছাড়াও করোনা সংক্রান্ত আরও তথ্য পড়তে হবে ষষ্ঠ শ্রেণিতে। তবে একাদশ শ্রেনিতে বিষয়টি আরও ভালো ভাবে জানতে হবে।
অন্যদিকে সিলেবাসে ম্যালিরিয়া সহ মশাবাহিত একাধিক রোগের বিষয়েও পাঠ্যক্রমে তুলে ধরা হবে। শিক্ষা দফতরের এই সিদ্ধান্তে জনসচেতনতা মানুষের মধ্যে তৈরি হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে পড়াশুনা বন্ধ। বন্ধ স্কুল। এই অবস্থায় পড়ুয়াদের উপর চাপ কমাতে চায় সরকার। আর সেই কারনে সিলেবাসের ভার কমাতে চলেছে সরকার।
প্রথম থেকে নবম শ্রেণিতে ৩০-৩৫% কমছে সিলেবাস। কমানো সিলেবাসেই অ্যাক্টিভিটি টাস্ক নেওয়া হবে। এমনটাই জানিয়েছেন সিলেবাস কমিটি। কাটছাঁট করা সিলেবাস নিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হিয়েছে সিলেবাস কমিটির তরফে। চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর নতুন সিলেবাস।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications