Lok Sabha Election Results: জানেন সবচেয়ে বেশি রাউন্ড গণনা কোথায় হবে? সবচেয়ে কমই বা কোথায়! জানুন সেই তথ্য
Lok Sabha Election Results 2024: দেশের পাশাপাশি রাজ্যের ৪২টি লোকসভা আসনেও মঙ্গলবার ফলাফল প্রকাশিত হবে। মোট ৫৫ টি কেন্দ্রে ভোট গণনা হবে। দ্রুত যাতে ফল ঘোষণা করা যায় সেজন্য ২৫ হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
তবে নির্বাচনের আগে কার্যত একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করল মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর। গণনা কেন্দ্রের কী কী নিয়ম স্পষ্ট ভাবে সেখানে বলা হয়েছে। পাশাপাশি কোথায় কত গণনা হবে তাও জানানো হয়েছে। ভোট গণনার আগে আজ সোমবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব।

তিনি বলেন দ্রুত ফলাফল প্রকাশ করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে প্রতিটি ক্ষেত্রে ১৭ রাউন্ড অ্যাভারেজ রাউন্ড এবং ২৩ রাউন্ড হচ্ছে সর্বোচ্চ এবং সবচেয়ে কম ৯ রাউন্ড হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। আর এই ২৩ রাউন্ড গণনা হবে শীতলকুচিতে। এটাই সর্বোচ্চ। অন্যদিকে সব চেয়ে কম গণনা হবে চোপড়ায়। সেখানে নয় রাউন্ড গণনা হবে।
এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব। পাশাপাশি জেলাতেও ভোট গণনা নিয়ে তুঙ্গে ব্যস্ততা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট গননার কাজ করা হবে। প্রশাসন সুত্রের খবর ১৪৮ টি টেবিলে ১৯০৪ টি বুথের ইভিএম মেসিন, ভিভি প্যাড এবং পোস্টাল ব্যালট গননা করবেন মোট ৮০০ জন কর্মী। জানা গিয়েছে, প্রতিটি বিধান সভার জন্য দুটি করে ঘর বরাদ্দ হয়েছে। মোট ১৫ রাউন্ডে গননা কাজ শেষ করা হবে।
পাশাপাশি, বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই লোকসভা কেন্দ্রে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। এর পাশাপাশি এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ৮০ দশমিক ৭৫ শতাংশ ও বিষ্ণুপুরে ৮৫ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের গণণা হবে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৮ টি কক্ষে। টেবিল সংখ্যা ১২৪ ও মোট ১১৪ রাউণ্ড গণণা হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের গণণা হবে বিষ্ণুপুর কে.জি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ১১ টি কক্ষে। এখানে ১০৯ টি টেবিলে ১২৫ রাউণ্ড গণণা হবে বলে জানা গেছে। ভোটের কাউন্টিং এর জন্য প্রস্তুতি তুঙ্গে শিলিগুড়িতে। বিভিন্ন পোলে পোলে মাইক সহ প্যান্ডেলের কাজ প্রায় শেষ পর্যায় প্রস্তুতি চলছে।
অবজারভার, জেলাশাসক ও পুলিশ সুপার বিভিন্ন আধিকারিকরা মাঝেমধ্যে স্টং রুম পরিবর্শন করছেন। পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও। বালুরঘাট লোকসভা কেন্দ্রের গণনা হবে বালুরঘাট কলেজে। কলেজের ভেতরে বালুরঘাট লোকসভার সাতটি বিধানসভার স্ট্রং রুমগুলিতে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অতন্দ্র প্রহরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications