আজ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের ফলপ্রকাশ হল! কিভাবে দেখবেন রেজাল্ট? রইল পদ্ধতি

আজ ২০২৬ উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলপ্রকাশের দিন। পরীক্ষার্থীরা খুব সহজেই হাতে থাকা স্মার্টফোন বা নিজেদের ল্যাপটপ দিয়েই উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। ২০২৫ সালেই প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে উচ্ছমাধ্যমিকের পরীক্ষা নেওয়া হয়েছিল। ২২শে সেপ্টেম্বর সেই পরীক্ষা শেষ হয়েছিল। পরীক্ষা সস হওয়ার ঠিক ৩৯ দিনের মাথাতেই আজ তার ফলাফল প্রকাশ করতে চলেছে শিক্ষা সংসদ।

কিন্তু কোথায় এবং কীভাবে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলাফল দেখতে পাবে? জানা যাচ্ছে, পরীক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের রেজাল্ট দেখতে পারবে। শুধুমাত্র রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করলেই দেখা যাবে পরীক্ষার ফলাফল। আজ বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশের পর দুপুর ২টো থেকে তা ডাউনলোড ও প্রিন্ট আউট করা যাবে।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করা জন্য শিক্ষা পর্ষদের তরফ থেকে বিভিন্ন পোর্টালের লিংক দেওয়া হয়েছে। যেখান থেকে শিক্ষার্থীরা সহজেই ২০২৫ এর উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজাল্ট দেখতে করতে পারবেন।

উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজাল্ট ২০২৫ (West Bengal HS 3rd Semester Result 2025 Check Online) কিভাবে চেক করবেন তা ধাপে ধাপে জানিয়ে দেওয়া হয়েছে।

১. প্রথমে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in লিঙ্কে ভিজিট করতে হবে।

২. এরপর "HS Semester III Result 2025" লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. এরপর নিজের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটি ওখানে ইনপুট করতে হবে।

৪. এরপর সাবমিট বাটনে ক্লিক করে দিলেই পরীক্ষার রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।

সেখানে মোট প্রাপ্ত নম্বর, বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর এবং বিষয় ভিত্তিক পার্সেন্টেজ ও ওভারল গ্রেডও দেওয়া থাকবে।

২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছিল, যা ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল। এই বছর OMR শিটে পরীক্ষা হয়েছে এবং এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থী, যার মধ্যে ৯৮.৪২ শতাংশ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। গত বছর থেকেই একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+