শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মধ্যেই ফের অস্বস্তি! দমকলের নিয়োগ বাতিলের নির্দেশ হাইকোর্টের

শিক্ষক নিয়োগ নিয়ে একের পর কেলেঙ্কারি সামনে আসছে। যা নিয়ে অস্বস্তিতে রাজ্য সরকার। আর এর মধ্যেই দমকল দফতরের নিয়োগ নিয়েও প্রশ্নের মুখে রাজ্য সরকার। আএর এরপরেই সংশ্লিষ্ট দফতরের নিয়োগ বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

শিক্ষক নিয়োগ নিয়ে একের পর কেলেঙ্কারি সামনে আসছে। যা নিয়ে অস্বস্তিতে রাজ্য সরকার। আর এর মধ্যেই দমকল দফতরের নিয়োগ নিয়েও প্রশ্নের মুখে রাজ্য সরকার। আএর এরপরেই সংশ্লিষ্ট দফতরের নিয়োগ বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। আর সেই মামলার শুনানিতেই দমকলের নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষক কেলেঙ্কারির মধ্যেই ফের অস্বস্তি রাজ্যের!

স্পষ্ট নির্দেশ, আগের প্যানেল অনুযায়ী আপাতত দমকলে ফায়ার অপারেটর নিয়োগ নয়। হাইকোর্টের গাইডলাইন মেনে পিএসসিকে পুনবিবেচনা করতে হবে বলেও নির্দেশ কলকাতা হাইকোর্টের। আর এরপরেই পাবলিক সার্ভিস কমিশন নতুন প্যানেল প্রকাশ করবে বলেও নির্দেশে জানিয়েছে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ।

তবে নতুন প্যানেল প্রকাশ করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর সেই মতো আগামী দুমাসের মধ্যেই নয়া এই প্যানেল প্রকাশ করতে বলা হয়েছে। শিক্ষক নিয়োগ নিয়ে যখন একের পর এক কেলেঙ্কারি সামনে আসছে। এর মধ্যেই দমকল দফতরের নিয়োগে অনিয়ম নিয়ে অভিযোগ সামনে আসে।

আর তা নিয়ে বেশ কয়েকজকন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। মামলাকারীদের হয়ে সওয়াল জবাবে অংশ নেন আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়। এই নিয়োগে একাধিক অনিয়মের কথা আদালতকে জানান আইনজীবী। একাধিক ভুল প্রশ্ন নিয়ে বিভ্রান্তি এবং অসংরক্ষিত (জেনারেল) প্রার্থীকে সংরক্ষণের তালিকায় নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আইনজীবীর।

শুধুমাত্র চাকরি দেওয়ার জন্যে এই ব্যবস্থা বলেও আদালতকে জানান ওই আইনজীবী। এমনকি মৌখিক পরীক্ষাতেও একাধিক অসঙ্গতির কথা তুলে ধরা হয়। বেশি নম্বর দেওয়ার অভিযোগ তোলা হয়। পাশাপাশি সার্টিফিকেট নেই ব্যক্তিও (স্পোর্টস কোটায়) চাকরি পেয়েছে বলে অভিযোগ আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের।

যদিও সওয়াল জবাবে চাকরি প্রার্থীদের এহেন আবেদন সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয় রাজ্যের তরফে। বলে রাখা প্রয়োজন, ২০১৮ সালের জুন মাসে ১৫০০ ফায়ার অপারেটর নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়। সেই বছরই পরীক্ষা হয়। হয় মৌখিক পরীক্ষাও। আর সেই পরীক্ষাতেই অনিয়মের অভিযোগ।

আর সেই মতো দীর্ঘ শুনানি শেষে প্যানেল বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। যা নিঃসন্দেহে ধাক্কা রাজ্যের। যেখানে একের পর এক শিক্ষক নিয়িগ নিয়ে কেলেঙ্কারি সামনে এসেছে। গ্রেফতার করা হয়েছে খোদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। আর তা নিয়ে যখন রীতিমত অস্বস্তিতে সরকার সেই সময়ে দমকলের নিয়োগ নিয়ে চাপে সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+