অঙ্গনওয়ারি কর্মী, প্যারা টিচার, সিভিক ভলান্টিয়ারদের গণনায় নিয়োগ নয়, নির্দেশ হাইকোর্টের
Lok Sabha Election Results 2024: অঙ্গনওয়ারি কর্মী, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা যাবে না। নির্বাচন কমিশনের গাইড লাইন মেনে ভোটে কর্মী নিয়োগ করতে হবে। এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফলাফল (Lok Sabha Election Results 2024) ঘোষণা। চূড়ান্ত সতর্ক নির্বাচন কমিশন (Election Commission of India)। বাংলা সহ দেশের ৫৪৩ লোকসভা আসনে ফলাফল ঘোষণা হবে। আর তার আগে গণনা কেন্দ্রের নিরাপত্তা (Security) নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।

শুধু তাই নয়, অস্থায়ী চুক্তি ভিত্তিক কর্মীদের ভোট গননায় যুক্ত করতে পারে নির্বাচন কমিশন। আর সেই প্রবণতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। আজ সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অকৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানে একাধিক বিষয় উঠে আসে। মামলার শুনানিতে বিজেপি প্রার্থীর দাবি, যেখানে সব সরকারি কর্মীদের নিয়োগ করার কথা সেখানে বেআইনি ভাবে চুক্তি ভিত্তিক কর্মীদের নিয়োগ করা হচ্ছে।
যদিও এহেন অভিযোগকে খণ্ডন করে নির্বাচন কমিশন। কমিশনের আইনজীবী জানান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসারদের মধ্যে কাউকে চুক্তি ভিত্তিক কর্মী নেওয়া হয়নি। মামলায় কোনও নথি দেওয়া হয়নি, যেখানে এটা প্রমাণ হয়, এমন কর্মী নেওয়া হয়েছে।
মামলাকারির আইনজীবী এই প্রসঙ্গে আরও বলেন, ডিসিআরসিতে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে অস্থায়ী কর্মীদের। ওটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। হাওড়া ও বালি পুরসভার চুক্তি কর্মীদের নিয়োগ করা হয়েছে বলে দাবি বিজেপি প্রার্থীর আইনজীবীর।
পাল্টা কমিশন জানায়, ভোট গণনা টেবিলে একজনও অস্থায়ী কর্মী থাকবেন না। দীর্ঘক্ষণ এই সংক্রান্ত মামলার শুনানি হয়। মামলার শুনানি শেষে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দেন, অঙ্গনওয়ারি কর্মী, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা যাবে না।
গাইড লাইন অনুযায়ী যে সব জায়গায় অস্থায়ী কর্মীদের কাজে লাগানো হবে, সেখান থেকে যারা যাতে ভোট গণনা টেবিলের কাছে না যেতে পারে তা নিশ্চিত করতে হবে বলেও নির্দেশে জানিয়েছে কমিশন। পাশাপাশি রিটার্নিং অফিসার এমন কোনো লোক নিয়োগ করতে পারবেন না।
কমিশনকে নির্দেশ, কঠোর ভাবে নিয়োগ নির্দেশ কার্যকর করতে হবে বলেও এদিন নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বলে রাখা প্রয়োজন, এদিন নির্বাচন কমিশন রাজীব কুমার জানায়, এখনও পর্যন্ত ভোট গণনায় কোনও ট্র্যাক রেকর্ড খারাপ করেনি কমিশন। এবারও যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গেই গণনা সম্পন্ন হবে।
শুধু তাই নয়, স্ট্রং রুমের নিরাপত্তা যথেষ্ট সুরক্ষিত এবং নিশ্ছিদ্র বলে দাবি করেছে নির্বাচন কমিশন। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে গোটা দেশের সব স্ট্রং রুমে। সেই সঙ্গে সিসিটিভিতে নজরদারির কথাও বলা হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications