Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল

ভোটের আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক বদলি নিয়ে তৃণমূলের যে মামলা করেছিল তা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে বিডিও ও থানার ওসি, এই সমস্ত পদে বদলি নিয়ে তৃণমূল আদালতের দ্বারস্থ হয়েছিল। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে।

-

আজ এই সংক্রান্ত দু'টি মামলাই (মঙ্গলবার) প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ খারিজ করে দেয়। আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে, ভোট পরিচালনার ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপের কোনওরকম সুযোগ নেই।

ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই রাজ্যে একাধিক শীর্ষ আমলা এবং পুলিশ আধিকারিককে সরানো হয়েছে। আর সেই সিদ্ধান্তের বিরোধিতা করেই জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অর্ককুমার নাগ। মামলাকারীর পক্ষ থেকে দাবি করা হয় যে, নির্বাচন কমিশন তাদের ক্ষমতার সীমা অতিক্রম করছে এবং এই পদক্ষেপে রাজ্য এবং কেন্দ্র ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে, কমিশনের তরফ থেকে জানানো হয় যে, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার জন্যেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতে এও জানানো হয় যে, বিভিন্ন রাজ্যে পরিস্থিতি অনুযায়ী এই ধরনের পদক্ষেপ করা হয়ে থাকে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন একদিনেই ২৬৭ জন বিডিও এবং থানার ওসি-কে সরানোর সিদ্ধান্ত নিয়েছিল। এই বিষয়ে আলাদা করে মামলা করা হলেও, হাইকোর্ট সেটিও খারিজ করে দিয়েছে।

সমস্তটা মিলিয়ে, নির্বাচনের আগে আদালত প্রশাসনিক রদবদল নিয়ে কমিশনের অবস্থানেই সিলমোহর দিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+