আকাশ কালো করে এলো মেঘ, ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড গ্রাম

দুপুর ১২টা থেকে আকাশের কালো মেঘের ঘনঘটা। আঁধার করে আসে আকাশ। কলকাতা তো বটেই একাধিক জেলাতেও ঝড়ের দাপট বাড়তে শুরু করেছিল। দুপুর ১টা থেকে ঝেঁপে নামে বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া। শুধু কলকাতা নয় একাধিক জেলাতেও তাণ্ডব দেখিয়েছে ঝড়।

কল্যাণী থানার সগুনা গয়েশপুর একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ের তাণ্ডবে। উপরে পড়েছে একাধিক গাছ। এক ঘণ্টার মধ্যে পুরো লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গোটা এলাকা। একাধিক বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। ঝড়ের তীব্রতা হঠার করে এখানে বেশি কেন হল তা নিয়ে অনেকেই অবাক হয়েছে। যদিও অন্যান্য জায়গায় ঝড়ের তেমন দাপট দেখা যায়নি।

আকাশ কালো করে এলো মেঘ, ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড গ্রাম

নদিয়ার গয়েশপুরে শিলাবৃষ্টিও হয়েছে। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বয়েছে। অন্যদিকে শিলাবৃষ্টি হয়েছে বীরভূম, বাঁকুড়া, মালদহে। তার সঙ্গে ৫০ কিলোমিটার বেগে বয়েছে ঝোড়ো হাওয়া।

আকাশ কালো করে এলো মেঘ, ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড গ্রাম

কলকাতাতেও ৫০ কিলোমিটার বেগে বয়েছে ঝোড়ো হাওয়া। তার সঙ্গে বৃষ্টি। ঝড়ের দাপটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বিমান। অবতরণ না করেই ফিরিয়ে দেওয়া হয়েছে বিমানদুটিকে। আগামী বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির দাপট রাজ্যে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টি চলছে। এমনকী উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+