নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাব, কবে কমবে বৃষ্টি

উত্তরপ্রদেশ থেকে বিহার ও ঝাড়খণ্ডের ওপর বিস্তৃত নিম্নচাপের জেরে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। কলকাতাসহ দক্ষিণবঙ্গে আগামি দুদিন একইরকম বৃষ্টি চলবে। জানিয়েছে আবহাওয়া দফতর

নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে চাপটা হয়ত বাড়ল সাধারণের ওপর। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতাসহ দক্ষিণবঙ্গে আগামী দুদিন একইরকম পরিস্থিতি বজায় থাকবে।

একটি নিম্নচাপ উত্তরপ্রদেশ থেকে বিহার-ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। অপর দিকে বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত-এই দুয়ের জোড়া প্রভাবে দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলিতেও বৃষ্টি হবে।

 নিম্নচাপের প্রভাব, কবে কমবে বৃষ্টি

কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর। সেখানকার জেলাগুলিতে আগের থেকে বৃষ্টিপাত কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

নিম্নচাপের প্রভাবে সোমবার রাতে ও সোমবার ভারী বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে যায়। জল জমে যায় শহরের প্রায় সব কটি আন্ডার পাসে। বিপাকে পড়েন নিত্য়যাত্রীরা। জল জমে যাওয়ায় বেশ কিছু রাস্তায় স্বাভাবিক যান চলাচল ব্য়াহত হয়।

 নিম্নচাপের প্রভাব, কবে কমবে বৃষ্টি

ভারী বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার টিএস জয়সওয়াল হাসপাতাল। জল ঢুকেছে হাসপাতালের রান্না ঘরে। জল ঢুকেছে হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+