দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে, জেনে নিন উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টি হবে। একইসঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে। হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখা সক্রিয়া থাকার কারণে এই বৃষ্টি
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টি হবে। একইসঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে।
হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখা সক্রিয়া থাকার কারণে এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অন্যদিকে, রবিবারের নিম্নচাপ অক্ষরেখা বাঁকুড়া-দিঘা হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। একইসঙ্গে উত্তর-পশ্চিম বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতাতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তবে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications