Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভর দুপুরেই সন্ধ্যা নামল শহরে, জ্বলে উঠল গাড়ির আলো! দমকা হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে ভিজল শহর

দুপুরেই আঁধার নামল শহরে! চারপাশ জুড়ে অন্ধকার। দুপুরেই জ্বলে উঠল গাড়ির আলো। মঙ্গলবার সকালেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল আলিপুর হাওয়া অফিসের তরফে। সেই মতো কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শু

দুপুরেই আঁধার নামল শহরে! চারপাশ জুড়ে অন্ধকার। দুপুরেই জ্বলে উঠল গাড়ির আলো। মঙ্গলবার সকালেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল আলিপুর হাওয়া অফিসের তরফে।

সেই মতো কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়।

 দমকা হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে ভিজল শহর

একেবারে মুষলধারে শুরু হয় বৃষ্টি। সঙ্গে বয়ে যায় দমকা হাওয়াও। তুমুল বৃষ্টি হয়েছে কলকাতা ও শহরতলিতে। বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে।

প্রায় ঘটা দুয়েকেরও বেশি সময় ধরে ভারী থেকে অতি ভারী এই বৃষ্টি হয়।

প্রবল এই বৃষ্টির কারনে কলকাতা সহ একাধিক জায়গাতে জল জমে যায়। বিশেষ করে কলকাতার সেট্রাল অ্যাভিইউ, মধ্য কলকাতার একাধিক জায়গাতে জল জমে গিয়েছে।

অন্যদিকে সল্টলেকেরও বেশিরভাগ জায়গাতে জল জমে যায়। হাওড়া এবং উত্তর ২৪ পরগণাতেও এদিন দুপুরের পর থেকে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়।

প্রায় ঘন্টাখানেকের বৃষ্টিতে একাধিক জায়গাতে জল দাঁড়িয়ে যায়। কোথাও কোথায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। প্রবল দমকা হাওয়ার কারনে বেশ কয়েকটি জায়গাতে গাছ পড়ে যাওয়ারও খবর এসেছে। এর ফলে বেশ কয়েকটি জায়গাতে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার খবর সামনে আসছে। যার ফলে তীব্র যানজট তৈরি হয়েছে।

অন্যদিকে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুঠিমারী মাঠে বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম নাজির হোসেন (৩৫)। ঘটনার খবর পেয়েই মৃতের বাড়ি যান সামশেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা এবং বিদায়ী বিধায়ক আমিরুল ইসলাম।

অন্যদিকে বৃষ্টির জেরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরে বেশ গরম পড়েছিল। কার্যত চড়া রোদে পুড়ছিল শরীর। এই অবস্থায় ঘন্টাখানেকের এই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। নেমেছে পারদও। অন্যদিকে লাগাতার বৃষ্টিতে ফলনে ব্যাপক ক্ষতি হবে বলে দাবি চাষিদের। এখন বোরো ধান কাটার কাজ চলছে জোর কদমে। বৃষ্টির কারণে ধানকাটা মেশিন নামতে পারবে না জমিতে।

তাতে ধান ঘরে তুলতে আরও সময় লাগবে। অন্যদিকে মালদহ সহ বেশ কয়েকটি জায়গাতে এদিন শিলা বৃষ্টির হয়েছে। এর ফলে ব্যাপক আমের ক্ষতি হতে পারে বলে আশগকা।

অন্যদিকে মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

তবে দিন কয়েক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। উত্তরবগের পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্যে মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।

অন্য জেলাগুলিতে শুধুমাত্র ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই মতো দুপুরেই পর থেকেই ঝড় বৃষ্টি শুরু হয় পশ্চিমবগে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+