সাত জেলায় তাপপ্রবাহের রেড অ্যালার্ট, দুই জেলায় ঝড়বৃষ্টি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে। বেশিরভাগ জা়য়গাতেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিনও সকাল থেকে কার্যত বুধবারের মতো পরিস্থিতি এদিন উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে সাত জেলায় আবহাওয়া দফতরের লাল সতর্কতা রয়েছে। রবিবার রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের দিকের তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া এই সময় শুকনো থাকবে। এদিন এই তিন জেলায় লাল সতর্কতা জারি রয়েছে।

weather

এদিন দুপুরে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় হয়। যার জেরে আবহাওয়াও কিছুটা ঠান্ডা হয়।

শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আগামী দুদিন দিনের তাপমাত্রা তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

weather

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে।

উল্লিখিত জেলাগুলির সঙ্গে শনিবার হাল্কা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা এবং বাঁকুড়ায়। দক্ষিণবঙ্গেও আগামী দুদিন সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আবহাওয়া দফতর বৃহস্পতিবার বিকেলে জানিয়েছে আগামী ২৪ ঘন্টাতেও কলকাতা-সহ আশপাশের এলাকায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ।

weather

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৭ (২৭.৫)
বহরমপুর ২৫ (২৫.২)
বাঁকুড়া ২৭.৬ (২৭)
বর্ধমান ২৬ (২৬)
কোচবিহার ২৩.১ (২৪.৬)
দার্জিলিং ১৪.৩ (১৪.৮)
কালিম্পং ১৫ (১৪.৮)
দিঘা ২৭.৫ (২৮.৮)
কলকাতা ২৯.১ (২৯.৩)
দমদম ২৮.৭ (২৮.৭)
কৃষ্ণনগর ২৬ (২৫)
মালদহ ২৬.৯ (২৭.১)
মেদিনীপুর ২৭.৭ (২৮.৩)
শিলিগুড়ি ২৬.৮ (২৮.৪)
শ্রীনিকেতন ২৬.৬ (২৬.৬)
সুন্দরবন ২৯ (২৯)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৪৩.৭)
বহরমপুর (৪১.৬)
বাঁকুড়া (৪৪.১)
বর্ধমান (৪২.৫)
কোচবিহার (৩৫.৬)
দার্জিলিং (২৩.৬)
কালিম্পং (২৭.৫)
দিঘা (৩৬.৪)
কলকাতা (৪০.৬)
দমদম (৪১.৬)
কৃষ্ণনগর (৪১.২)
মালদহ (৪২.৩)
মেদিনীপুর (৪১.৫)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (৪৩.৪)
সুন্দরবন (৩৪.৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+