Heat Wave: কলকাতায় 'রেকর্ড' তাপমাত্রা বৃদ্ধি! সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণবঙ্গে লাল সতর্কতা
Heat Wave: কলকাতা রেকর্ড তাপমাত্রা বৃদ্ধি। শনিবার ৪১.১ ডিগ্রি, রবিবার ৪১.৩ ডিগ্রির পরে সোমবার দুপুর আড়াইটেয় আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে অন্তত ছয় ডিগ্রি বেশি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের এই আবহাওয়া থেকে আপাতত মুক্তির কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দফতর।
এদিন দুপুর আড়াইটেয় দমদম, আসানসোল, ক্যানিং ও ডায়মন্ডহারবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪১.২, ৪৩.১, ৪২.৪ এবং ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রায়গঞ্জে ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭.৪ ডিগ্রি বেশি এবং দক্ষিণবঙ্গে কলাইকুন্ডায় ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭.৫ ডিগ্রি বেশি।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা
- সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সময় কমলা সতর্কতা দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।বৃহস্পতিবার বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ওইদিন বাকি জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
- শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের কমলা সতররকতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের পরিস্থিতি
- আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারের পর থেকে সেখানে আপাতত তাপপ্রবাহের আর কোনও সতর্কতা নেই।












Click it and Unblock the Notifications