হাইকোর্টে ৪ হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ! জামিন না জেল, অপেক্ষা পরিবার থেকে দলীয় সমর্থকদের
বুধবার নারদ মামলায় (narad case) ভাগ্য নির্ধারণ হয়ে যাবে ফিরহাদ হাকিম (firhad hakim), সুব্রত মুখোপাধ্যায় (subrata mukherjee), মদন মিত্র (madan mitra), শোভন চট্টোপাধ্যায়ের (sovan chatterjee)। মূলত এদিন ধৃতদের জামিন
বুধবার নারদ মামলায় (narad case) ভাগ্য নির্ধারণ হয়ে যাবে ফিরহাদ হাকিম (firhad hakim), সুব্রত মুখোপাধ্যায় (subrata mukherjee), মদন মিত্র (madan mitra), শোভন চট্টোপাধ্যায়ের (sovan chatterjee)। মূলত এদিন ধৃতদের জামিন মামলার শুনানি হবে। এছাড়াও মামলা অন্যত্র সরানো নিয়ে শুনানি হতে চলেছে। ফিরহাদ হাকিম প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকলেও বাকি তিন নেতা এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন।

সিবিআই-এর আদালতের নির্দেশের ওপরে অন্তবর্তী স্থগিতাদেশ
সোমবার সকালে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে বাড়ি থেকে তুলে নিয়ে যায় সিবিআই। এরপর নিজাম প্যালেসে নিয়ে গিয়ে গ্রেফতার করা হয়। যদিও তাঁদেরকে জামিন দেয় সিবিআই-এর বিশেষ আদালত। পরবর্তী সময়ে সিবিআই-এর তরফ থেকে রাতেই কলকাতা হাইকোর্টে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করা হয়। সেই সময় হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ওই রায়ের ওপরে স্থগিতাদেশ দেয়। চারজনের হয়েই শুনানিতে অংশ নেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ভার্চুয়ারি উপস্থিত ছিলেন আইনজীবী ও পশ্চিমবঙ্গে নির্বাচিত রাজ্যসভার সদস্য অভিষেক মনু সিংভি এবং আইনজীবী সিদ্ধার্থ লুথরা।

প্রস্তুত সিবিআইও
এদিন শুরু থেকে বক্তব্য জানাতে তৈরি হয়ে রয়েছে সিবিআই। এই মামলাকে তারা অন্যরাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যও সওয়াল করতে পারে। বিষয়টি নিয়ে যাবতীয় তথ্য তারা একত্র করেছে। আর সোমবারের যাবতীয় ভিডিও তারা স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়ে দিয়েছে। উল্লেখ করা প্রয়োজন এর আগে রোজভ্যালির মামলা ভুবনেশ্বরে সরানো হয়েছে। এবার কি তাহলে নারদ মামলা গুয়াহাটিতে সরবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

সমর্থকদের কাছে আবেদন নেতাদের পরিবারের সদস্যদের
সোমবার নেতাদের গ্রেফতারের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা যাতে আর না হয়, তার জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন মদন মিত্রের স্ত্রী এবং ফিরহাদ হাকিমের কন্যা। ফিরহাদ কন্যা সাবা সোশ্যাল মিডিয়ায় আবেদন করে বলেছেন, হাইকোর্টের সামনে যেন অযথা ভিড় করা না হয়।

৪ নেতাই স্থিতিশীল
জ্বর হওয়ায় প্যারাসিটামল দেওয়া হয়েছে প্রেসিডেন্সি জেলে থাকা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে প্যারাসিটামল দেওয়া হয়েছে। রাতে তিনি স্বাভাবিক খাওয়া দাওয়া করেছেন। জ্বর থাকায় এদিন তাঁর করোনা পরীক্ষা করা হতে পারে। অন্যদিকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি থাকা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং দুই প্রাক্তন মন্ত্রী মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications