কোনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! বিস্ফোরণে মৃত ২
কোনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। ভোর পৌনে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গ্যাস ট্যাঙ্কার ও ট্রেলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়ির চালকেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুজনের পুড়ে যান।
কোনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। ভোর পৌনে চারটে নাগাদ গরফা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। গ্যাস ট্যাঙ্কার ও ট্রেলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়ির চালকেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুজনের পুড়ে যান। সংঘর্ষের পরেই দুটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এলাকায় আতঙ্ক ছড়ায়। রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। জাতীয় সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভোরে আলো ফোটার আগেই পর পর একাধিক বিস্ফোরণ। কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের । গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ট্রাফিক পুলিশ কর্মী চাঁদু সর্দার।
বিস্ফোরণ ও আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ছটি ইঞ্জিন। ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে বিস্ফোরণ এবং আগুনের তীব্রতায় ওপরে থাকা হাইটেনশনের তার গলে যায়। বিপর্যস্ত হয়ে হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল। কোনা এক্সপ্রেসওয়েতে যান চলাচলও বিপর্যস্ত হয়ে পড়ে। সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে বহু গাড়ি। সকালের পরেই গাড়ি এগিয়েছে ধীর গতিতে। ট্রাফিক পুলিশের তরফ থেকে হাতে সময় নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications