যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন? আপনার নাম উঠেছে তো? ঘরে বসেই ধাপে ধাপে চেক করে নিন স্টেটাস, রইল পদ্ধতি
রাজ্যের বেকার যুবকও যুবতীদের আর্থিক সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী 'যুবসাথী' প্রকল্প চালু করেছেন। ইতিমধ্যেই অনেক আবেদন জমাও পড়ে গিয়েছে। কিন্তু আপনার আবেদন ঠিকমতো নথিভুক্ত হচ্ছে তো? সেটা দেখার জন্য খুব সহজেই তা মোবাইল থেকে যাচাই করা যায়।

কীভাবে স্টেটাস দেখবেন?
১. প্রথমে যান সরকারি পোর্টাল https://apas.wb.gov.in-এ।
২. তারপর হোমপেজে 'Check Status' অপশনটি বেছে নিন।
৩. এরপর 'Click to Apply' লিঙ্কে ঢুকুন।
৪. নতুন পেজে আবার 'Check Status' অপশন পাবেন।
৫. সেখানে আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেটা লিখে সাবমিট করুন।
৬. তারপর সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি বসালেই স্ক্রিনে আবেদন অথবা রেজিস্ট্রেশন নম্বর দেখা যাবে।
তবে এখনই চূড়ান্ত অনুমোদন অথবা বাছাইয়ের ফল জানা যাবে না. আপাতত শুধু রেজিস্ট্রেশন হয়েছে কি না, সেটুকুই দেখা যাবে।
আগামী ২৫ তারিখ পর্যন্ত এই প্রকল্পের আবেদন করা যাবে। একই ওয়েবসাইটে গিয়ে 'Click to Apply' অপশনে ক্লিক করে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ফর্ম পূরণ করে প্রয়োজনীয় যে সমস্ত নথি প্রয়োজন সেগুলি আপলোড করে সাবমিট করলেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
অনলাইনে আবেদন করার পাশাপাশি বিধানসভা কেন্দ্রভিত্তিক সরকারি ক্যাম্পেও আবেদন করার সুযোগ রয়েছে। সহজ কয়েকটি ধাপের মাধ্যমেই এখন ঘরে বসে জানা যাচ্ছে যে যুবসাথী প্রকল্পে আপনার আবেদন ঠিকভাবে নথিভুক্ত হয়েছে কি না।












Click it and Unblock the Notifications