তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হাসনাবাদ, আক্রান্ত ১০
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হাসনাবাদ, আক্রান্ত ১০
একদিকে এলাকা দখলের লড়াই, অন্যদিকে আমফানে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের টাকা ভাগবাটোয়ারা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রাতভর উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার হাসনাবাদ। ঘটনায় গুরুতর জখম ১০ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার নওয়াপাড়া এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারধর, বোমাবাজি ও বাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলে হাসনাবাদ থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষের জখম হয়েছে ১০ জন।
তৃণমূলের এক গোষ্ঠীর অভিযোগ, এলাকা দখল ঘিরে তৃণমূলের এক গোষ্ঠী ওপর গোষ্ঠীর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এই ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর হয়। মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আখের আলি জানান, তৃণমূল দলেরই ১৭৩ জন অবৈধভাবে আম্ফানের টাকা লুঠ করেছেন। সেই আম্ফানের দূর্নীতির প্রতিবাদ করাতেই তার দলেরই অপর পক্ষের নেতা কর্মীরা এই হামলা চালিয়েছে। এমনকি অপর পক্ষের দলীয় কর্মীরা এলাকা দখল নিয়ে বোমাবাজি, মারধর, সন্ত্রাস চালাচ্ছেন।
অপরদিকে মুরারিশাহ্ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান আব্দুল ওয়াহাব গাজী জানান, এলাকার অঞ্চলের নেতার বিরুদ্ধে তোলাবাজি, ভাটায় গিয়ে টাকা তোলার মতো একাধিক অভিযোগ রয়েছে। সেটা আমরা প্রতিহত করার চেষ্টা করলে চলে গুলি, বোমা। তৃণমূলের দুই পক্ষই উত্তর ২৪ পরগণা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications