PAN-Aadhaar linking: প্যানের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরনের সময়সীমা আরও বাড়ল, আয়কর নিয়ে বড় ঘোষণা
করোনা পরিস্থিতির মধ্যে একগুচ্ছ বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের। আজ শুক্রবার বৈঠক হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রকে। সেখানে আয়কর সহ বিভিন্ন ক্ষেত্রে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা পরিস্থিতির মধ্যে একগুচ্ছ বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের। আজ শুক্রবার বৈঠক হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রকে। সেখানে আয়কর সহ বিভিন্ন ক্ষেত্রে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনার সেকেন্ড ওয়েভে বহু মানুষ সংক্রমিত হয়েছেন।

যার ফলে সঠিক সময়ে অনেকই অনেক কাজ করে উঠতে পারেননি। এমনকি, বেহাল অর্থনীতির কারণে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।
এই অবস্থায় বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রকের। যার মধ্যে গুরুত্বপূর্ণ আয়কর ক্ষেত্রে বড়সড় ছাড় দেওয়া হয়েছে। করোনা চিকিৎসাতে কোনও আর্থিক সাহায্য নিয়ে আয়করের আওতায় পড়বে না। অন্যদিকে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্ত করার সময়সীমা ফের বাড়ল কেন্দ্রীয় সরকার।
ইতিমধ্যে আধারের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছে মোদী সরকার। সেদিকে তাকিয়ে নতুন করে ফের একবার প্যানের সঙ্গে আধারের সংযুক্তি করণের সময়সীমা বাড়ানো হল। আর তা আরও তিনমাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।
এই সময়সীমার মধ্যে যদি প্যানের সঙ্গে আধার যোগ করা না হয় তাহলে দুটির মধ্যে একটি বাতিল হতে যেতে পারে বলেও মন্ত্রকের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে একাধিকবার এই সময়সীমা দেওয়া হয়েছে। কিন্তু এখনও দেখা গিয়েছে বহু মানুষ আধারের সঙ্গে প্যান যুক্ত করেনি।
ফলে নতুন করে ফের সময়সীমা দেওয়া হল কেন্দ্রের তরফে।
ট্যাক্সের ক্ষেত্রে বেশ কিছু সময়সীমা বাড়ানো হয়েছে
থাকার বাড়ির জন্যে কোনও বিনিয়োগ করলে যে কর ছাড় পাওয়া যায় সেই সুবিধা সময়সীমা আরও ছয় মাস বৃদ্ধি করা হল। আগে তিনমাস ছিল। এবার থেকে সেটা বাড়িয়ে ৩০ সেপ্টেবর পর্যন্ত।
ভিবেদ সে বিশ্বাস স্কিমের ক্ষেত্রেও বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। আরও দুমাস বাড়িয়ে ৩১ অগস্ট পর্যন্ত করা হয়েছে। সংস্থা যে আয় কাটে (TDS) তাঁর সময়সীমাও বাড়ানো হল। ১৫ জুলাই থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হল।
এছাড়াও আয়করদাতারা ৩১ অক্টোবরের মধ্যে সুদ সমেত তাঁর আয়কর জমা দিতে পারবেন। এছাড়াও আরও বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications