বহু দশকের মধ্যে সবথেকে ভয়াবহ ঘূর্ণিঝড় আম্ফান! ত্রাণের কাজে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান রাজ্যপালের
বহু দশরে মধ্যে সব থেকে ভয়াবহ! ত্রাণের কাজে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান রাজ্যপালের
বহু দশকের মধ্যে সব থেকে ভয়াবহ ঘূর্ণিঝড়। বুধবার সন্ধে থেকে রাতের মধ্যে আছড়ে পড়া আম্ফানকে এভাবেই বর্ণনা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। পাশাপাশি সবাইকে তিনি ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বহু দশকের মধ্যে সব থেকে ভয়াবহ
বুধবার সন্ধে থেকে রাতের মধ্যে কলকাতা-সহ কয়েকটি জেলায় তাণ্ডব চালিয়েছে আম্ফান। রাজ্যপাল এসম্পর্কে বলেছেন, বিনাশকারীর ছাপ রেখে গিয়েছে আম্ফান। বহু দশকের মধ্যে সব থেকে ভয়াবহ। প্রত্যেককে ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রাণহানিতে মর্মাহত রাজ্যপাল
দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আম্ফানের প্রকোপে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, সম্পত্তি নষ্ট হয়েছে, তার জন্য মর্মাহত রাজ্যপাল জগদীপ ধনকর। এক টুইটবার্তায় রাজ্যপাল বলেছেন বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্থা আগে থেকেই কাজ শুরু করায় ন্যুনতম ক্ষতি হয়েছে।

নিজে যে যোগাযোগ রাখছিলেন, জানিয়েছিলেন রাজ্যপাল
রাজ্যপাল ঝড় শুরুর আগে জানিয়েছিলেন, তিনি আম্ফান নিয়ে কর্মরত সবকটি এজেন্সির সঙ্গে সম্পর্ক রেখে চলছেন। রাজ্যপালের সেই তালিকায় উপকূলরক্ষী বাহিনী থেকে এনডিআরএফ সবই ছিল।

কেন্দ্রের কাছে সাহায্যের আবেদন মুখ্যমন্ত্রীর
আম্ফান পরবর্তী পরিস্থিতির মোকাবিলায় তিনি কেন্দ্রের কাছে সাহায্যের আবেদন করেছেন। তাঁর আরও বার্তা বিষয়টিকে রাজনীতি দিয়ে নয় মানবিকতা দিয়ে দেখুন।












Click it and Unblock the Notifications