সকলকে থাকা উচিত সীমার মধ্যে! পুজো উদ্বোধনে গিয়ে বার্তা রাজ্যপালের
প্রত্যেকটা মানুষের উচিত নিজের সীমায় থাকা। সীমার বাইরে গেলে তাঁকে আটকানো উচিত। এদিন পুজোর উদ্বোধনে গিয়ে এমনটাই বার্তা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি এদিন সকালে গিয়েছিলেন সোনারপুরে।
প্রত্যেকটা মানুষের উচিত নিজের সীমায় থাকা। সীমার বাইরে গেলে তাঁকে আটকানো উচিত। এদিন পুজোর উদ্বোধনে গিয়ে এমনটাই বার্তা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি এদিন সকালে গিয়েছিলেন সোনারপুরে। বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন তিনি।

পঞ্চমীতে ব্যস্ততা রাজ্যপাল জগদীপ ধনকরের। এদিন তিনি সোনারপুরে গিয়েছিলেন। রাজপুর নবারুণ সঙ্ঘ, সোনারপুর সর্বজনীন এবং জগদ্দল সর্বজনীনের উদ্বোধন করেন। প্যান্ডেলের কাজ দেখে মুগ্ধ হয়েছেন রাজ্যপাল। তিনি বলেছেন, এই ধরনের কাজ দেখে বোঝা যায় মানুষর শিল্পের সঙ্গে কীভাবে একাত্ম হয়েছেন। এই সময়ই তাঁকে রাজ্যবাসীর প্রতি বার্তা কথা বলা হয়। সেই সময় তিনি বলেন, প্রত্যেকটা মানুষের উচিত নিজের সীমায় থাকা। সীমার বাইরে গেলে তাঁকে আটকানো উচিত। সমস্ত রাজ্যবাসীর একত্রিত হয়ে সীমার মধ্যে থাকা উচিত বলেও মন্তব্য করেন রাজ্যপাল। এই কাজে তিনি সফল হবেন বলে আশাপ্রকাশ করেন রাজ্যপাল।
মুগ্ধ রাজ্যপালকে বলতে শোনা যায়, বাংলার সংস্কৃতির ক্ষেত্রে দেশের মধ্যে সবার ওপরে। আর দুর্গাপুজো নিয়ে বাংলা গর্ববোধ করে। সন্তোষ মিত্র স্কোয়ারের ৫০ কেজির প্রতিমা দেখে তিনি যে অভিভূত, তা এদিন জানিয়েছেন রাজ্যপাল।












Click it and Unblock the Notifications