যাঁরা ভাবছেন করোনা চলে গিয়েছে, আরও একবার ভাবুন, কাকে নিশানা করলেন রাজ্যপাল

দিন কয়েক আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, করোনা চলে গিয়েছে। এবার সেই করোনা চলে যাওয়ার প্রসঙ্গে টেনেই রাজ্যপাল জগদীপ ধনখড় সচেতন করলেন রাজ্যবাসীকে।

দিন কয়েক আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, করোনা চলে গিয়েছে। এবার সেই করোনা চলে যাওয়ার প্রসঙ্গে টেনেই রাজ্যপাল জগদীপ ধনখড় সচেতন করলেন রাজ্যবাসীকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে রাজ্যপাল টুইটে লেখেন- যাঁরা মনে করছেন করোনা চলে গিয়েছে, তাঁরা আরও একবার ভাবুন।

যাঁরা ভাবছেন করোনা চলে গিয়েছে, আরও একবার ভাবুন, কাকে নিশানা

রাজ্যপাল সোমবার টুইটে লেখেন- করোনার জন্য সতর্কতা জরুরি। সতর্ক থাকুন, সব সময় মাস্ক পরুন। এদিন চাঁছাছোলা ভাষায় করোনা সচেতনতার বার্তা দেন রাজ্যের সাংবিধানিক প্রধান। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেননি তিনি। তাঁর টুইট বার্তায় খোঁচা ছিল বিজেপির রাজ্য সভাপতির উদ্দেশ্যেও।

রাজ্যপাল লেখেন, রাজ্যো করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মোট মৃতের সংখ্যাও ছাড়িয়েছে ৪ হাজার। তারপরেও যাঁরা মনে করছেন করোনা চলে গিয়েছে, তাঁরা আরও একবার ভাবুন। মাস্ক পরুন, সতর্ক থাকুন। বয়স্ক ও অসুস্থ মানুষের প্রতি বিশেষ নজর দিন।

উল্লেখ্য, শুধু বাংলার নয়, গোটা দেশই করোনা গ্রাসে। দেশে এখন প্রতিদিন ৯০ হাজারের উপর করোনা সংক্রমণ বাড়ছে। ৫০ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়ে করোনা সংক্রমণ। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলানাড়ু, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের গ্রাফও ঊর্ধ্বমুখী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+