Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত ফের চরমে, বাজপেয়ীর ছবি উদ্বোধন নিয়ে এবার যা ঘটল

রাজ্য-রাজ্যপাল সংঘাত ফের চরমে উঠল। এবার সংঘাত বাজপেয়ীর ছবি উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ নিয়ে। মুখ্যমন্ত্রী ফের সাড়া দিলেন না রাজ্যপাল জগদীপ ধনখড়ের আমন্ত্রণে।

রাজ্য-রাজ্যপাল সংঘাত ফের চরমে উঠল। এবার সংঘাত বাজপেয়ীর ছবি উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ নিয়ে। মুখ্যমন্ত্রী ফের সাড়া দিলেন না রাজ্যপাল জগদীপ ধনখড়ের আমন্ত্রণে। এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় এড়িয়ে গিয়েছেন রাজ্যপালকে। এবার রাজ্যপালের আমন্ত্রণ অস্বীকার করতেই রাজ্যপাল ক্ষোভ উগরে দিলেন।

মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত ফের চরমে, বাজপেয়ীর ছবি উদ্বোধন নিয়ে এবার যা ঘটল

বড়দিনেও সংঘাতের সুর চড়ালেন রাজ্যপাল। রাজ্যপাল এদিন সাংবাদিক সম্মেলন করে রীতিমতো নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কেরিয়ারে অনেক আবদান রয়েছে অটলজির। তাই আমি ওনাকেই আমন্ত্রণ জানিয়েছিলাম। আর এই আণন্ত্রণের বড় কারণ ছিল মমতা বাজপেয়ীর স্নেহধন্য ছিলেন।

রাজ্যপাল বলেন, অনেককেই বাজপেয়ীর ছবি উদ্বোধনে ডাকতে পারতাম। অন্যদের ডাকলে তাঁরা নিজেরাই সম্মানিত বোধ করতেন। কিন্তু মুখ্যমন্ত্রীকে ডাকলাম বিশেষ কারণেই। তিনি কোনও সাড়া দিলেন না। তাই ক্ষোভ চেপে রাখতে না পেরে রাজ্যপাল সামলোচনায় বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রীকে।

জগদীপ ধনখড় বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের সঙ্গে সংঘাত চরমে ওঠে। প্রতিদিনই সংঘাত চরমে উঠেছে। সেই বাবুল সুপ্রিয়কে ঘেরাও মুক্ত করা থেকে শুরু, তারপর নানা ইস্যুতে বিতর্ক চরমে উঠেছে। যাদবপুরে সমাবর্তন বিতর্ক মঙ্গলবার পর্যন্ত চরমে ছিল, এখন সেই তালিকায় যুক্ত হল অটলবিহারী বাজপেয়ীর ছবি উদ্বোধন বিতর্ক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+