অমিত শাহের সঙ্গে দেখা করলেন না রাজ্যপাল! রাজভবনে কুণালের সঙ্গে তখন সাক্ষাৎ!
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসেছিলেন। কিন্তু রাজ্যপালকে কোথাও দেখা গেল না। অমিত শাহকে কলকাতায় স্বাগত জানানোর জন্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের যাওয়ার কথা। কিন্তু কোথায় ছিলেন তিনি? তাঁর উপস্থিতি পাওয়া গেল না কেন?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তাহলে কি এড়িয়ে চলছেন রাজ্যপাল? তিনি কি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন না? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। পরবর্তী সময়ে যে তথ্য পাওয়া গিয়েছে তা আরও বিস্ময়কর। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে রাজ্যপাল কথা বলছিলেন। রাজভবনে ছিলেন তিনি।

রাজভবনে রাজ্যপাল থাকলেন। তার মধ্যে কোনও অসুস্থতাও ছিল না। তাহলে কেন তিনি কলকাতা বিমানবন্দরে যাননি? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সংসদীয় নীতি অনুযায়ী রাজ্যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এলে তাকে স্বাগত জানাতে হয় রাজ্যপালকে। সশরীরে সেখানে উপস্থিত থেকে স্বাগত জানাতে হয়। সোমবার দুপুরের পর কলকাতা বিমানবন্দরে নামেন অমিত শাহ।
তাঁকে বিজেপির নেতারা স্বাগত জানান। কিন্তু সংবিধান মতে রাজ্যপাল উপস্থিত ছিলেন না। রেস কোর্সে হেলিকপ্টার থেকে তিনি নামলেন। রাজভবন থেকে রেসকোর্সের দূরত্ব সামান্য পথ। সেখানেও তাঁকে দেখা যায়নি। দূর্গাপুজোর অনুষ্ঠান মঞ্চে রাজ্যপালের থাকার কথা ছিল না। তাহলে রাজ্যপাল কি এড়িয়ে গেলেন অমিত শাহকে?এই প্রশ্ন উঠছে।
পরে জানা যায়, রাজ্যপাল রাজভবনেই ছিলেন। সেই সময় রাজভবনে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যপালের সঙ্গে কথা বলছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শহরে রয়েছেন। সেই সময় কীভাবে কুণাল ঘোষকে ব্যক্তিগতভাবে সময় দিলেন রাজ্যপাল! জানা গিয়েছে, দলের নয়। ব্যক্তিগতভাবে কুণাল দেখা করেছেন রাজ্যপালের সঙ্গে।
রাজ্য রাজনীতিতে এই নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। কুণাল ঘোষ রবিবার থেকে দুটি টুইট করেছেন। সেই টুইট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। সোমবার তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করলেন। বিজেপি নেতাদের মধ্যেও এ বিষয়ে চর্চা শুরু হয়েছে। রাজ্যপাল কুণাল ঘোষকে ব্যক্তিগতভাবে সময় দিলেন কীভাবে?
জানা গিয়েছে, ওনাম উৎসবের সময় রাজ্যপাল কুণাল ঘোষকে উপহার পাঠিয়েছিলেন। বাংলায় দুর্গোৎসব শুরু হয়ে গিয়েছে। এই সময় বাঙালিদের মধ্যে উৎসব দেওয়া-নেওয়া পর্ব চলে। সে হিসেবেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন কুণাল ঘোষ।
কিন্তু এতসবের পরেও প্রশ্ন একটাই। কুণাল ঘোষকে অন্য কোনও সময় কি দেওয়া যেত না? না কী রাজ্যপাল অমিত শাহকে এখন এড়িয়ে চলছেন? সে কারণেই ওই সময়ে কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাতে ব্যস্ত থাকলেন!












Click it and Unblock the Notifications