বাংলার রাজ্যপাল সিভি আনন্দের নামের শেষে নেতাজির 'বোস' পদবী! জানেন কী সম্পর্ক রয়েছে?
Netaji Subhas Chandra Bose: দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) ১২৭ তম জন্মবার্ষিকী। সন্ধ্যায় লালকেল্লার পরাক্রম দিবস পালিত হবে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নিতে পারেন। এছাড়াও এদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাংলা সহ গোটা দেশজুড়ে পালিত হচ্ছে সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী।
কিন্তু জানেন কি বাঙালি না হয়েও বাংলার রাজ্যপালের পদবী কীভাবে হল বোস! এমনকী নেতাজির (Netaji Subhas Chandra Bose) সঙ্গেও রয়েছে এক অদ্ভুত যোগ। বাংলার রাজ্যপাল হচ্ছেন সিভি আনন্দ বোস (C. V. Ananda Bose)! এই শুনে কিছুটা চমকে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি ভেবে করেছিলেন ভুল।

শুধু তিনিই নয়, বোস পদবী দেখে অনেকেই বাঙালি ভেবে ফেলেছিলেন সিভি আনন্দ বোসকে। কিন্তু পরে জানা যায় তিনি মালায়ালি। কেরলে জন্মগ্রহণ, সেখানেই বেড়ে ওঠা বাংলার রাজ্যপাল বোসের। ফলে মালায়ালি হলেও কীভাবে বোস পদবী পেলেন তিনি? তা অবশ্য খোলাসা করেছেন নিজেই।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিভি আনন্দ বোস জানান, তাঁর বাবা পিকে বাধুদেবন নাইয়ার (PK Vasudevan Nair) একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। একাধিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তবে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) আদর্শ এবং নীতি মেনে চলতেন। আর সেই ভালোবাসা থেকেই নামের পদবীর সঙ্গে 'Bose' যোগ তাঁর বাবা করেছিলেন বলে ওই সাক্ষাৎকারে জানান বাংলার রাজ্যপাল। তিনিই নন, অন্যান্য ভাই-বোনের পদবীর সঙ্গেও 'বোস' যোগ করা হয়েছে বলেও জানান তিনি।
তবে বাবার মতোই সিভি আনন্দ বোসও নেতাজি অনুরাগী (Netaji Subhas Chandra Bose)। বিশেষে করে বাবা পিকে বাধুদেবন নাইয়ার (PK Vasudevan Nair) যেহেতু নেতাজির অনুপ্রেরণায় চলতেন সেহেতু তাঁর মধ্যেও নেতাজির আবেগের উপস্থিতি রয়েছেন বলেও ওই সাক্ষাৎকারে জানান রাজ্যপাল বোস। অন্যদিকে বাংলার সঙ্গে যোগ না থাকলেও রাজ্যপাল বাংলার প্রতি বিশেষ সংবেদনশীল।
পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পেয়েই বাংলা শেখার প্রতি বিশেষ আগ্রহ দেখান সিভি আনন্দ বোস। এমনকি কলকাতার সঙ্গে সিভি আনন্দ বোসের যোগাযোগ দীর্ঘদিনের। শহরের একটি ব্যাঙ্কে করতেন কাজ। আর তাই কলকাতায় পৌঁছেই প্রাক্তন এক আধিকারিকের সঙ্গে দেখা করতে ছুটে যান বোস।
অন্যদিকে এদিন কলকাতার বিভিন্ন জায়গায় নেতাজির জন্মবার্ষিকি (Netaji Subhas Chandra Bose)সাড়ম্বরের পালিত হচ্ছে। রেড রোডে নেতাজির মুর্তিতে মালা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জাতীয় পতাকা উত্তোলন করে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মবার্ষিকী পালন করেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন অনুষ্ঠানের সামিল ছিলেন কলকাতার প্রথম মহিলা নাগরিক ও স্ত্রী ইসমাত হাকিম।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications