Indian Railway: অন্ডালে মাঝ লাইনে কাপলিং খুলল মালগাড়ির! ইঞ্জিন ছাড়াই চলল আটটি কোচ
Indian Railway: ফের বড়সড় দুর্ঘটনা এড়ালো ভারতীয় রেল। হঠাতই খুলে গেল মালগাড়ির দুটি কোচের মধ্যে থাকা কাপলিং। কিছুটা এগিয়ে সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যায় র্যাক থেকে আটটি কোচ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ডালের সিদুলি স্টেশনের কাছে। সেই সময় ওই লাইন দিয়ে কোন ট্রেন না আসায় কার্যত কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ঘটনার পরেই ঘটনাস্থলে জান রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হয়। তবে এই ঘটনা প্রায় ওই লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন (Indian Railway) চলাচল। কার্যত লাইনের উপরেই দাঁড়িয়ে থাকে পণ্যবাহী ট্রেনটি। জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকালে পাণ্ডবেশ্বর রেল সাইডিং সিএইচপি থেকে র্যাকে কয়লা লোড করে ওই মালগাড়িটি অন্ডাল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। অন্ডালের সিদুলি স্টেশনের কাছে হটাৎ করেই দুটি কোচের মধ্যে কাপলিং খুলে যায়। শুধু তাই নয়, র্যাক থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় মালগাড়িটির আটটি কোচ।

কিছুটা এগিয়ে লাইনের উপরেই এরপর দাঁড়িয়ে পরে সেটি। ঘটনার খবর পেয়েই রেলের কর্মীরা (Indian Railway) ঘটনাস্থলে ছুটে যান। এমন ঘটনা কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হয়। ঘটনার দীর্ঘক্ষণ পর কাপলিং সংযোগের পর কয়লা বোঝাই ৱ্যাকটি গন্তব্যের দিকে পাঠানো হয়। রেলওয়ে কর্মকর্তাদের দাবি, এই ঘটনায় যাত্রীবাহী ট্রেন (Indian Railway) চলাচলে এর তেমন কোনও প্রভাব পড়েনি। তবেপ্রশ্ন উঠছে মেরামত ও রক্ষণাবেক্ষণের অভাবেই কি এমন ঘটনা?
যদিও এই ঘটনা তেমন কোনো ভয়াবহ আকার নেয়নি, তবে বড়সড় দুর্ঘটনা ঘটে যে পারতো যেকোনো সময়। মত স্থানীয় মানুষজনের। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে বড়সড় দুর্ঘটনা এড়ায় আপ বম্বে মেল (Indian Railway)। বীরশিবপুর স্টেশনে ঢোকার মুখে এভাবেই খুলে গেল কাপলিং। উলুবেড়িয়া থেকে ট্রেনটি (Indian Railway) ছাড়ার পরেই খুলে যায় ইঞ্জিন-সহ ২টি বগি। যা নিয়ে রীতিমত আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।












Click it and Unblock the Notifications