পশুপ্রেমীদের জন্য সুখবর, ভার্চুয়ালি দেখা মিলবে চিড়িয়াখানার বাঘ–সিংহদের

পশুপ্রেমীদের জন্য সুখবর, ভার্চুয়ালি দেখা মিলবে চিড়িয়াখানার বাঘ–সিংহদের

করোনা সংক্রমণের কারণে মানুষের জনজীবন একেবারেই স্তব্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি কবে ঠিক হবে তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা দেখা দেয়নি। এরই মধ্যে মার্চ মাস থেকে বন্ধ হয়ে রয়েছে আলিপুর চিড়িয়াখানা। সাধারণের জন্য তা কবে খুলবে তা নিয়ে ঘোর সংশয় দেখা দিয়েছে। চিড়িয়াখানার আনন্দ থেকে যাতে শিশুরা বঞ্চিত না হয় তার জন্য রাজ্য সরকার দারুণ এক উপায় বের করেছে। ফেসবুক লাইভের মাধ্যমে দেখানো হবে কলকাতা ও দার্জিলিং চিড়িয়াখানার পশুদের। রবিবার সেই পরিষেবার উদ্বোধন করা হয়।

পশুপ্রেমীদের জন্য সুখবর, ভার্চুয়ালি দেখা মিলবে চিড়িয়াখানার বাঘ–সিংহদের


করোনা ভাইরাসের কারণে মার্চ মাস থেকেই গৃহবন্দী হয়ে রয়েছেন সকলে। আনলক পর্যায়ে জনজীবন কিছুটা স্বাভাবিক হলেও এখনও বন্ধ স্কুল–কলেজ সহ শহরের বহু দর্শনীয় স্থান। কারণ জমায়েতেই তো রয়েছে সংক্রমণ ছড়ানোর ভয়। কিন্তু শিশুদের প্রিয় চিড়িয়াখানা বন্ধ থাকায় তারাও কিছুটা মনমরা হয়ে পড়েছে। তাই বিশেষ করে ক্ষুদেদের কথা ভেবেই ফেসবুক লাইভে চিড়িয়াখানার পশুদের দেখানোর সিদ্ধান্ত নেওয়া হল। রবিবার আলিপুর ও দার্জিলিং এই দুই চিড়িয়াখানার পরিষেবা একযোগে উদ্বোধন করেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধায়।

জানা গিয়েছে, আপাতত প্রতিদিন ২ বার এক ঘণ্টা করে ফেসবুক লাইভ করা হবে চিড়িয়াখানা থেকে। এ প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, '‌দীর্ঘদিন বাড়িতে থেকে মন ভাল নেই কারও। মূলত সেই কারণেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। সকাল ৯ টা থেকে ১০ টা এবং বিকেল ৩ টে থেকে ৪ টা পর্যন্ত চিড়িয়াখানার ফেসবুক পেজে দেখা যাবে প্রাণীদের।’‌ পরবর্তীতে সময় পরিবর্তন হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+