সোনার দাম হু হু করে সস্তা হচ্ছে, কলকাতায় ১১ অগাস্ট ২২ ও ২৪ ক্যারেটের দর কোনদিকে

সোনার দাম হু হু করে সস্তা হচ্ছে, কলকাতায় ১১ অগাস্ট ২২ ও ২৪ ক্যারেটের দর কোনদিকে

সোনার দাম এদিন ৪ মাসের কমতিতে রয়েছে। গত ৪ মাসের নিরিখে সোনার দাম কার্যত আজ সর্বনিম্ন কমতিতে রয়েছে। গত কয়েকদিনে সোনার দাম বেশ চড়াই উতরাইয়ের দিকে ছিল। এরপর গতকাল সোনার দাম ফের একবার কমতির দিকে গিয়েছে আজ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে এবার থেকে কি সোনায় বিনিয়োগ করা সঠিক সিদ্ধান্ত হবে? গত কয়েক দিন ধরেই সোনার ফিউচার মূল্য হু হু করে নমেছে। এমন এক অবস্থায় সোনার দাম ও রুপোর দাম আজ কোনদিকে গিয়েছে দেখা যাক।

সোনার দাম

সোনার দাম

সোনার দাম এদিন ৪ মাসে সবচেয়ে সস্তা গিয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম আজ ১১ অগাস্ট দাঁড়িয়েছে ৪৬,০৪২ টাকা। ১০ গ্রামে এদিন ০.১৭ শতাংশের কমতি দেখা গিয়েছে সোনার দামে। বুধবার অক্টোবরের সোনার দামের ফিউচার মূল্য অনেকটাই কমে গিয়েছে। গত দুদিন ধরেই সোনার মতো হলুদ ধাতুর দাম ৪৬,০০০ টাকার ঘরে ঘোরাফেরা করেছে। এদিকে বুধবার সোনার দাম আন্তর্জাতিক বাজারে বেশ খানিকটা উচ্চ পর্যায়ে ছিল। রীতিমতো স্পট গোল্ডের দাম বুধবার ছিল প্রতি আউন্সে ১,৭৩২.৪৯ মার্কিন ডলার, আর স্পট গোল্ডের দাম বেড়েছিল ০.২ শতাংশ। গতকাল ১০ অগাস্টের রিপোর্ট বলছে, ১০ গ্রামে ৪৬,০৮৯ টাকা ছিল সোনার দাম । ১০ গ্রামে সোনার দাম ২০৩ টাকা বেড়েছে। এর আগে সোনার দাম ৪৬,০৯৫ টাকায় গিয়ে থেমেছে শেষ সেশনে। তারপর এদিন ফের হু হু করে নেমেছে সোনার দাম।

 রুপোর দাম

রুপোর দাম

এদিকে রুপোর দাম সামান্য হলেও এদিন বেড়েছে। সোনার দাম এদিন ০.১০ শতাংশ বেড়েছে। ১ কেজিতে সোনার দাম ১১ অগাস্ট হয়েছে ৬২,৭০০ টাকা। গতকাল রুপোর দাম ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম হয়েছিল ৬৩,০৯৫ টাকা। এদিকে, মার্কিন ট্রেজারিতে ইয়েল্ডস জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে ধরলে এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এদিকে মার্কিন ডলার ইনডেক্স পোক্ত জায়গায় রয়েছে। গত তিন সপ্তাহের নিরিখে এই মার্কিন ডলারের ইনডেক্স আপাতত মাথা তুলে দাঁড়িয়েছে। যার জেরে সোনার দাম হু হু করে বাড়ছে।

 কলকাতায় ১১ অগাস্ট সোনার দাম

কলকাতায় ১১ অগাস্ট সোনার দাম

কলকাতায় ১১ অগাস্ট সোনার দাম পাকা সোনার ২৪ ক্যারেটে ১ গ্রামে হয়েছে ৪৭০৫ টাকা, ১০ গ্রামে হয়েছে ৪৭০৫০ টাকা। গহনার সোনা হয়েছে ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৪৬৫ টাকা, ১০ গ্রামে হয়েছে গহনার সোনা ২২ ক্যারেটে ৪৪৬৫০ টাকা। হলমার্কের সোনা ১ গ্রামে ৪৫,৩৫ টাকা হয়েছে, ১০ গ্রামে ৪৫,৩৫০ টাকা হয়েছে। মঙ্গলবার সোনার দাম কলকাতায় বিয়ের মরশুমে প্রায় ৫০ হাজারের কাছাকাছি ছিল। পাকা সোনার দাম মঙ্গলবার ২৪ ক্যারেটে ১০ গ্রামে ছিল ৪৭,২৫০ টাকা, গহনার সোনার দাম ১১ ক্যারেটে ১০ গ্রামে সোনার দাম ৪৪,৮৫০ টাকা, হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ৪৫৫৫০ টাকা।

সোনায় বিনিয়োগ নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

সোনায় বিনিয়োগ নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

সোনায় অর্থ বিনিয়োগ নিয়ে বাজার বিশেষজ্ঞ সুনন্দ সচদেব বলছেন, শর্ট টার্মের হিসাবে দেখতে গেলে সোনার দাম আরও নামতে পারে। সামনেই মার্কিন লেবার মার্কেটের পরিস্থিতি নিয়ে বিভিন্ন রিপোর্ট আসতে পারে, যা প্রভাব ফেলতে পারে সোনার দামের ওঠা নামায়। এদিকে, করোনার বাড়বাড়ন্ত আমেরিকা জুড়ে সেদিক দিয়ে মার্কিন ফেড রিপোর্ট কী বলে তার দিকে তাকিয়ে গোটা দেশ। তবে লং টার্মে সোনার দাম অনেকটাই ইতিবাচক আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

সোনার দাম চেন্নাইতে এদিন ২২ ক্যারেটে রয়েছে ৪৩,৭২০ টাকা, ২৪ ক্যারেটে রয়েছে ৪৭,৬৯০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৫,২৮০ টাকা। মায়ানগরীতে ২৪ ক্যারেটে দাম ৪৯৬০০ টাকা। রাজধানী দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৫০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯৬০০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৩৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৭,৩০০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

আগামী ১ মাসে সোনা কেনার শুভ দিন

আগামী ১ মাসে সোনা কেনার শুভ দিন

জ্যোতিষ মতে সোনা কেনার জন্য শুভ দিনটি যদি বেছে নেওয়া যায়, তাহলে ঘরে লক্ষ্মী স্থির থাকেন। ঘরে লক্ষ্মীকে ধরে রাখতে সোনা শুভ দিনে কিনলে তা রীতিমতো ফল দেয়। একনজরে দেখা যাক ১২ অগাস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সোনা কেনার শুভ দিন ও সময় কোনগুলি।

১২ অগাস্ট বিকেল ৫:৫৯ মিনিট -৭:৪২ মিনিট।

১৩ অগাস্ট ৬:৪০ মিনিট-১১:১৩ মিনিট, দুপুর ১:৩৩ মিনিট -৭:৩৮ মিনিট।

১৫ অগাস্ট সকাল ৬:৩২ মিনিট-১১:০৫ মিনিট।

২২ অগাস্ট ৬: ৪৩ মিনিট-১২:৫৭ মিনিট, ৩:১৬ মিনিট -৭:০২ মিনিট।

২৯ অগাস্ট দুপুর ১২:৩০ মিনিট- সন্ধ্যে ৬:৩৫ মিনিট।

৩১ অগাস্ট দুপুর ১২:২২ মিনিট থেকে সন্ধ্যে ৬:২৭ মিনিট।

এরপর সেপ্টেম্বর মাসে যে দিনগুলি সোনা কেনার জন্য শুভ তা হল-

২ সেপ্টেম্বর বিকেল ৪:৩৭ মিনিট- ৬:১৯ মিনিট। ৩ সেপ্টেম্বর সকাল ৭:৩৪ মিনিট-২:২৯ মিনিট, ৪:৩৩ মিনিট-৬:১৫ মিনিট। ৯ সেপ্টেম্বর সকাল ০৭: ০৯:২৭ মিনিট, বেলা ১১: ৪৭ মিনিট-৫:৫২ মিনিট, ১০ সেপ্টেম্বর সকাল ৭:০৭ মিনিট-১১:৪৩ মিনিট। ১২ সেপ্টেম্বর ভোর ৬:৫৯ মিনিট-১১:৩৫ মিনিট।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+