সোনার দাম টানা তৃতীয় দিনেও হু হু করে নামল, কলকাতায় ২৮ মের দর একনজরে
সোনার দাম টানা তৃতীয় দিনেও হু হু করে নামল, কলকাতায় ২৮ মের দর একনজরে
টানা তৃতীয় দিনেও নামল সোনার দাম। সোনার দাম এদিন ফের একবার পতন মুখী হয়েছে বিয়েরক মরশুমে। গত মার্চের শেষে সোনার দাম ৪৪ হাজারের ঘরে ছিল । এরপর ২০২০ সালের অগাস্টে তা ৫৬ হাজারের ঘরে চলে যায়। বিশ্ব বাজারের ট্রেন্ড ধরে এযাবৎকালে দাম কমেছে সোনার। এমন পরিস্থিতিতে সোনার দাম আজ কোথায় গিয়ে ঠেকল দেখা যাক।

সোনার দাম ২৮ মে
সোনার দাম ১০ গ্রামে এদিন ০.২৫ শতাংশ নেমেছে। ফলে ১০ গ্রামে সোনার দাম ৪৮৪৬০ টাকা হয়েছে। এর আগে ৪৯ হাজারের ঘরে চলে গিয়েছিল সোনা। প্রায় ৫০ হাজারের দোরগোড়ায় থেকে সোনার পতনের নেপথ্যে একাধিক অর্থনৈতক ফ্যাক্টর কার্যকরী বলে মনে করা হচ্ছে। এক্ষেত্র করোনাকালে মুদ্র্রাস্ফিতী নিয়ে উদ্বেগ রয়েছে বাজারে। তবে কেন্দ্রীয় ব্যাঙ্কের পদক্ষেপে আপাতত অল্প স্বস্তিতে বাজার।

রুপোর দাম
রুপোর দাম এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১ কেজিতে ০.৩৭ শতাংশ নেমেছে। ফলে ১ কেজিতে রুপোর দাম হয়েছে, ৭১,৪৫৩ টাকা। গতশেসনের থেকে রুপোর দাম এদিনও প্রায় ০.৪ শতাংশ নেমেছে।

কলকাতায় রুপোর দাম
২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় এদিন হয়েছে, ৪৮,১৭০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম কলকাতায় ৫০,৭৫০ টাকা। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই সোনার দাম কলকাতায় ক্রমাগত ৫০ হাজারের ঘরে রয়েছে। ২৭ মে কলকাতায় সোনার দাম ৪৭,৬৯০ টাকা হয়েছে ২২ ক্যারেটে। ২৪ ক্যারেটে দাম হয়েছে ৫০,৪৬০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২৮ মে ২২ ক্যারেটে হয়েছে ৪৫,৯৮০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,১৬০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৪৯০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৪৯০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৭০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,৭০০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications