সোনার দামের গতি উর্ধ্বমুখী ফের একবার, ২৩ এপ্রিল কলকাতায় দর কোনদিকে
সোনার দামের গতি উর্ধ্বমুখী ফের একবার, ২৩ এপ্রিল কলকাতায় দর কোনদিকে
সোনার দামের 'রোলার কোস্টার রাইড' গত কয়েক মাস ধরে বেশ উজ্জ্বল ভারতের বাজারে। ২০২০ সালের অগাস্ট মাসে সোনার দামের গতি এক নতুন রেকর্ড কায়েম করে। এর জেরে সোনার দাম সেবার ৫৬ হাজারের অঙ্কে পৌঁছে যায়। এদিকে গত কয়েকদিনে পর পর সোনার দামের গতি উর্ধ্বমুখী হলেও লক্ষ্মীবারে পারদ নামে! এরপর শুক্রবার সোনার দাম ভারতের বাজারে কোনদিকে ছিল, দেখে নেওয়া যাক।

সোনার দাম ২৩ এপ্রিল
এদিন ঘরোয়া বাজারে সোনার দাম ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৭,৯২৭ টাকা। ১০ গ্রামের হিসাবে সোনার দাম ০.৩২ শতাংশ বেড়েছে বলে জানা গিয়েছে। গত সেশনে সোনার দাম অনেকটাই পড়েছে। সোনা পড়েছে ০.৮৩ শতাংশ। অন্যদিকে রুপোর দাম পড়েছে ১.৬ শতাংশ। সেই জায়গা থেকে সোনা এই মুহূর্তে একটু চাঙ্গা।

রুপোর দাম
১ কেজিতে রুপোর দাম এদিন ৬৯,৩৮৯ টাকা হয়েছে। ১ কেজির হিসাবে রুপোর দাম বেড়েছে ০.২৫ শতাংশ। এর আগে রুপোর মূল্য গতকাল ০.০৩ শতাংশ নামে। ফলে ১ কেজিতে গতকাল রুপোর দাম ৭০ হাজারের আশপাশেই ছিল।

কলকাতায় সোনার দাম
প্রসঙ্গত, ২২ ক্যারেটে কলকাতায় সোনার দাম ৪৭,৭৫০ টাকা। এদিকে, ২৪ ক্যারেটে আজ শহরে সোনার দাম ৫০,০২০ টাকা। প্রসঙ্গত, সোনার দামের চমকের জেরে বিয়ের মরশুমে ২৪ ক্যারেটের সোনা কল্লোলিনী তিলোত্তমায় আজ ৫০ হাজারের অঙ্ক পার করার ঘটনা কোভিডের পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ খবর।

অন্যান্য শহরে সোনার দাম
প্রসঙ্গত, চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,০২০ টাকা। ২৪ ক্য়ারেটে দাম ৪৯,১০০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,২৬০ টাকা ২৪ ক্যারেটে ৪৬,২৬০ টাকা। কোভিডে জেরবার রাজধানী দিল্লি। এদিকে সেখানে সোনার দাম হু হু করে চড়তে দেখা যাচ্ছে। ২২ ক্যারেটে সোনার দাম দিল্লিতে ৪৬,৬৬০ টাকা। রাজধানীতে ২৪ ক্যারেটে দাম ৫০,৮৬০ টাকা।
(তথ্য সূত্র-গুড রিটার্নস )












Click it and Unblock the Notifications