ফাঁকা বাড়ি পেয়ে ভিতরে ঢুকে দমদমে চতুর্থ শ্রেণির ছাত্রীকে কুপ্রস্তাব যুবকের, এলাকায় চাঞ্চল্য

দমদমে নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায়।

কলকাতার উপকণ্ঠে দমদমে নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায়। অভিযুক্তও স্থানীয় যুবক। ঘটনা জানতে পেরেই পরিবারের তরফে থানায় অভিযোগ দায়র করা হয়েছে।

দমদমে চতুর্থ শ্রেণির ছাত্রীকে কুপ্রস্তাব যুবকের

পুলিশ অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি। সে পলাতক। তদন্ত শুরু হয়েছে। প্রমাণ জোগাড় করে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন পুলিশকর্তারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেয়েটি দমদমের একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। বৃহস্পতিবার মেয়েটির বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে অভিযুক্ত যুবক পুটাই ভিতরে ঢুকে পড়ে।

অভিযোগ, ঘরে ঢুকে মেয়েটিকে অশ্লীল ইঙ্গিত করে ও কুপ্রস্তাব দেয় পুটাই। মেয়েটি ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ও প্রতিবেশীদের জানিয়ে দেয়।

প্রতিবেশীরা এরপরে মেয়েটির বাড়িতে ঢুকে পুটাইকে আটকে মারধর করেন ও থানায় খবর দেওয়া হয়। ইতিমধ্যে অভিযুক্তের দাদা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। ঘটনার পর থেকেই পুটাই পলাতক। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পরে মেয়েটির পরিবারকে ভয় দেখানো হয়েছে। পুলিশ প্রথমে এফআইআর না নিলেও পরে চাপে পড়ে নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+