ফের বাড়ল গ্যাসের দাম! কত? চাপে অটোচালকরা, বাড়তে পারে ভাড়া
দেশের গ্যাস সরবরাহে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে। বিভিন্ন জায়গা থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ঘাটতির অভিযোগ উঠে আসছে। আর এই কারণে রেস্তরাঁ এবং হোটেল মালিকরা সমস্যায় পড়েছেন। অনেক ক্ষেত্রেই আবার সাধারণ মানুষেরা রান্নার গ্যাস বুকিং এবং ডেলিভারি নিয়েও ভোগান্তির মুখে পড়ছেন।

অন্যদিকে আবার, গ্যাস ভরার পাম্পগুলিতেও দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। বিশেষ করে এলপিজি ভরার জন্য অটোচালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। অভিযোগ, অনেক ক্ষেত্রে আবার এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়ানোর পর জ্বালানি পাওয়া গিয়েছে।
আর ঠিক এরকম পরিস্থিতির মধ্যেই আবারও অটোয় ব্যবহৃত এলপিজির দাম বাড়ানো হল। আজ থেকে নতুন এলপিজির নতুন দাম কার্যকর হয়েছে। এক ধাক্কায় লিটার প্রতি এলপিজির দর ৮ টাকা বেড়ে এখন দাম হয়েছে ৭০.৬৮ টাকা। কিছুদিন আগেই এলপিজির দাম বেড়ে গিয়ে হয়েছিল ৬২.৬৮ টাকা এবং তারও আগে দাম ছিল ৫৭.৬৮ টাকা প্রতি লিটার। যে দাম বর্তমানে আবারও ৮ টাকা বেড়ে গেল।
বারবার এই জ্বালানির দাম বৃদ্ধি হওয়ার কারণে ক্ষুব্ধ অটোচালকরা। তাদের দাবি যে, গ্যাসের দাম বাড়ার সাথে সাথে খরচও একইভাবে বাড়ছে, তাই কিছু কিছু রুটে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়াও হতে পারে। ইতিমধ্যেই কিছু কিছু এলাকায় ৫-৭ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে, এর ফলে নতুন করে ভাড়া বেড়ে গেলে সাধারণ যাত্রীদের উপরই বাড়তি চাপ পড়বে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications